আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন লাখের বেশি

২০ অক্টোবর ২০২২, ১২:৩৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫১ PM
আন্তর্জাতিক সংস্থায় চাকরি

আন্তর্জাতিক সংস্থায় চাকরি © সংগৃহীত

সম্প্রতি সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা হেকস/এপার বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজারে জেন্ডার অ্যান্ড সেফগার্ডিং ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবদেন করা যাবে ১০ নভেম্বর পর্যন্ত। 

পদের নাম: জেন্ডার অ্যান্ড সেফগার্ডিং ম্যানেজার

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। শরণার্থীদের নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। অ্যাডভোকেসি, লবিং ও ক্যাম্পেইনে অভিজ্ঞতা থাকতে হবে। উপস্থাপনা, আলোচনা ও প্রশিক্ষণে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

আরও পড়ুন: এনজিওতে চাকরি সুযোগ, বেতন ১ লাখ ৩০ হাজার

চাকরির ধরন: চুক্তিভিত্তিক। ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত (নবায়নযোগ্য)।

কর্মস্থল: কক্সবাজার

বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ১,২৫,৫৭৬–১,৩০,৩১৫ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬