জবিতে ২০ হাজার লোকের বিপরীতে অ্যাম্বুলেন্স একটি!

০৯ অক্টোবর ২০২২, ১১:২৫ AM
জবির একটি মাত্র অ্যাম্বুলেন্স

জবির একটি মাত্র অ্যাম্বুলেন্স © সংগৃহীত

দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী মিলিয়ে প্রায় ২০ হাজার মানুষের বিপরীতে রয়েছে মাত্র একটি এম্বুলেন্স। এতজন মানুষের জন্য একটি প্রতিষ্ঠানের চিকিৎসা সেবা ব্যবস্থা ও প্রয়োজন মাফিক অ্যাম্বুলেন্স না থাকায় উঠেছে প্রশ্ন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী ১৭ হাজার ৩৮ জন। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সংখ্যা প্রায় তিন হাজার।

শিক্ষার্থীরা জানান, এতজন মানুষের মধ্যে একসঙ্গে কয়েকজন অসুস্থ হতেই পারেন। কিন্তু অ্যাম্বুলেন্স একটি হওয়ায় সবাই এর সেবা পান না। এছাড়া সেবাদানকারী প্রতিষ্ঠানও একটি যার ফলে সবাই ঠিকমত সেবা পাচ্ছেন না।

বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের এক শিক্ষার্থী জানান, আমার রুমমেট একদিন রাত ৩টার দিকে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। এ সময় হল প্রভোস্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স চাওয়া হয়। ঘণ্টা-খানেক অপেক্ষা করার পরও অ্যাম্বুলেন্স না পেয়ে বাধ্য হয়ে তাকে রিকশায় মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এ সময় যে কোনো কিছু হয়ে যেতে পারত। সে দায় কার হতো?

এছাড়া শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানোর পরও বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবা মান নিয়ে উদাসীন তারা।

এ প্রসঙ্গে মেডিকেল সেন্টারের উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মিতা শবনম বলেন, আমাদের একটি মাত্র অ্যাম্বুলেন্স রয়েছে। আরেকটি অ্যাম্বুলেন্সের জন্য আমরা আবেদন করেছি। এখন একটি দিয়েই কাজ চালাতে হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. সিদ্ধার্থ ভৌমিক বলেন, অ্যাম্বুলেন্স কেনার ক্ষেত্রে বাজেটের একটা বিষয় রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্রয় কমিটিসহ আনুষঙ্গিক আরও কিছু কমিটি আছে অ্যাম্বুলেন্স কেনার বিষয়েও তাদের হস্তক্ষেপ প্রয়োজন হয়। সামনে বাজেট এলে নতুন একটি অ্যাম্বুলেন্স কেনার চেষ্টা করা হবে।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬