কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ

০৭ অক্টোবর ২০২২, ০৫:৪৪ PM
কর কমিশন

কর কমিশন © সংগৃহীত

সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে কর কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কর অঞ্চল-খুলনা এর অধীনে ০৪ টি পদে মোট ২৩ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: উচ্চমান সহকারী
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রী এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

আবেদনের যোগ্যতা: সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।

আরও পড়ুন: ১৫ পদে নিয়োগ দেবে ঢাকা রেসিডেনসিয়াল কলেজ

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ১৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।
আবেদনের যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০ ও ২০ শব্দ।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

পদের নাম: গাড়ী চালক
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাশ।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

আরও পড়ুন: দারাজে বিশাল নিয়োগ, নেবে ৯০০ কর্মী

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ১৬ অক্টোবর ২০২২ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১৪ নভেম্বর ২০২২ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

রুয়েটে ছাত্র রাজনীতি নিয়ে মধ্যরাতে মুখোমুখি ছাত্রদল-শিক্ষার…
  • ২৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের
  • ২৭ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৩০
  • ২৭ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ বিভ্রাটে সাময়িক বন্ধ ছিল কার্যক্রম, ভুল ব্যাখ্যায় ব…
  • ২৭ এপ্রিল ২০২৬
চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
  • ২৭ এপ্রিল ২০২৬
কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা প্রদর্শনী স্থগিত
  • ২৭ এপ্রিল ২০২৬