ইউজিসি ডিজিটাল লাইব্রেরিতে ৩৫ হাজারেরও বেশি ই-রিসোর্স

২৪ আগস্ট ২০২১, ০৫:২৭ PM
ইউজিসি ডিজিটাল লাইব্রেরি

ইউজিসি ডিজিটাল লাইব্রেরি © সংগৃহীত

বিশ্ববদ্যিালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ডিজিটাল লাইব্রেরির আওতায় দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববদ্যিালয়সহ ৯৫টি প্রতিষ্ঠান প্রায় ৩৫ হাজার ই-রিসোর্স ব্যবহার করছে। এসব ব্যবহার করে  দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

এদিকে, ই-রিসোর্স ব্যবহার বিষয়ে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অব ইন্ডিয়ার (এনডিএলআই) সাথে ইউজিসি শিগগির একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। মঙ্গলবার (২৪ আগস্ট) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিশনের সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন। সভায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোস্তফা আজাদ কামাল, কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান, আইএমসিটি বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, এনডিএলআই-এর প্রিন্সিপাল ইনভেস্টিগেটর প্রফেসর পার্থ প্রতীম চক্রবর্তী, জয়েন্ট প্রিন্সিপাল ইনভেস্টিগেটর প্রফেসর পার্থ প্রতীম দাস, কো-প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ড. প্লাবন কুমার ভৌমিক, চীফ টেকনিক্যাল অফিসার নন্দ গোপাল চক্রবর্তী ও চীফ ইন্টারন্যাশনাল আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন অফিসার অনির্বাণ শর্মা যুক্ত ছিলেন।

সভায় প্রফেসর ড. সাজ্জাদ হোসেন বলেন, এই উপমহাদেশে জ্ঞান বিনিময়ে ভারত বেশ এগিয়ে রয়েছে। ডিজিটাল প্লাটফর্মে প্রযুক্তি শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে তাদের সমৃদ্ধ রিসোর্স রয়েছে। ই-রিসোর্স সমঝোতার মাধ্যমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সহজে গুণগত মানসম্পন্ন রিসোর্স ব্যবহার করতে পারবেন। এনডিএলআইর ই-রিসোর্সে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রবেশাধিকার দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতকে আরো এগিয়ে নিতে সহায়ক হবে। 

তিনি আরও বলেন, মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এনডিএলআইর সাথে সমঝোতা স্বারক ইউজিসি ও দেশের বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় অর্জন।  

সভায় প্রফেসর পার্থ প্রতীম চক্রবর্তী বলেন, এনডিএলআই এর প্রায় ৭৫ মিলিয়ন ই-রিসোর্স রয়েছে। এর মধ্যে ৫০ মিলিয়ন ই-রিসোর্স উন্মুক্ত প্রবেশাধিকার লাইসেন্সের অধীনে রয়েছে। এনডিএলআই ই-রিসোর্স ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩ মিলিয়ন। ই-রিসোর্স সমঝোতার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরো উন্মুক্ত হবে।

প্রফেসর পার্থ প্রতীম মুজিব বর্ষ উপলক্ষ্যে তাদের ই-রিসোর্স প্লাটফর্মে বঙ্গবন্ধু কণার স্থাপন ও ৪র্থ শিল্প বিপ্লবের উপর একাধিক ওয়েবিনার আয়োজন করবে বলে সভাকে অবহিত করেন।

ইরানে ব্যবহার করা হবে পারমাণবিক অস্ত্র, প্রস্তুতি নিচ্ছে জা…
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্…
  • ৩০ মার্চ ২০২৬
নওগাঁয় ৫ বিঘা ধানক্ষেতে বিষ ছিটিয়ে ফসল নষ্টের অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে ধোঁয়াশা, যা …
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence