অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

১৬ আগস্ট ২০২৬, ১০:১১ PM
অ্যাসোসিয়েট নিয়োগে আবেদন চলছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে

অ্যাসোসিয়েট নিয়োগে আবেদন চলছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ফিন্যান্সিয়াল মার্কেট অপারেশনস ডিপার্টমেন্টে ‘অ্যাসোসিয়েট’ পদে কর্মী নিয়োগে ১৬ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৬ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ২৩ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি);

বিভাগের নাম: ফিন্যান্সিয়াল মার্কেট অপারেশনস ডিপার্টমেন্ট;

পদের নাম: অ্যাসোসিয়েট;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ন্যূনতম ২১ বছর হতে হবে;

কর্মস্থল: ঢাকা;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আরও পড়ুন: কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে ইউসিবি ব্যাংক, আবেদন ২৬ আগস্ট পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ আগস্ট ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬