সিনিয়র ম্যানেজার নিয়োগে আবেদন চলছে এনসিসি ব্যাংকে © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘সিনিয়র ম্যানেজার’ পদে কর্মকর্তা নিয়োগে ২ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি;
পদের নাম: সিনিয়র ম্যানেজার;
বিভাগ: ট্রানজেকশন ব্যাংকিং অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (এভিপি-এসএভিপি);
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ট্রেইনি জুনিয়র অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: কর্মসংস্থান ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৮৭, আবেদন ২৩ জুন পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ট্রানজেকশন ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট, করপোরেট ব্যাংকিং, ব্যাংকিং অপারেশন বা সংশ্লিষ্ট কার্যক্রমে দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে বড় নিয়োগ, আবেদন ১৩ জুন পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জুন ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম