জুনিয়র অফিসার নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা

০৩ জানুয়ারি ২০২৬, ০৪:৫৮ PM
জুনিয়র অফিসার টু সিনিয়র এক্সিকিউটিভ অফিসার নিয়োগে আবেদন চলছে এনসিসি ব্যাংকে

জুনিয়র অফিসার টু সিনিয়র এক্সিকিউটিভ অফিসার নিয়োগে আবেদন চলছে এনসিসি ব্যাংকে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনে ‘জুনিয়র অফিসার টু সিনিয়র এক্সিকিউটিভ অফিসার’ পদে কর্মী নিয়োগে ১ জানুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক);

বিভাগের নাম: ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন;

পদের নাম: জুনিয়র অফিসার টু সিনিয়র এক্সিকিউটিভ অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অফিসার নেবে ইসলামী ব্যাংক, আবেদন অনলাইনে

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: ঢাকা;

আবেদনের যোগ্যতা—

*এমবিএ/এমবিএম/স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন স্নাতক পাসেই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ জানুয়ারি ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্কুলশিক্ষক গ্…
  • ০৪ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ৫-৬ আগস্ট নতুন…
  • ০৪ আগস্ট ২০২৬
কলাবাগানে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, জামাতার দোষ স্বীকার
  • ০৩ আগস্ট ২০২৬
৫ আগস্ট সরকারি ছুটি, কারা পাবেন— কারা পাবেন না
  • ০৩ আগস্ট ২০২৬
সমকামিতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদল নেতা মাছুম বিল্লাহর নেতৃত…
  • ০৩ আগস্ট ২০২৬
জবির আবাসন প্রকল্পে পরিবর্তন; ১৭০০ সিট বদলে এখন ৬০০
  • ০৩ আগস্ট ২০২৬