ক্যাশ অফিসার নিয়োগ দেবে ওয়ান ব্যাংক, আবেদনে নেই বয়সসীমা

২৩ অক্টোবর ২০২৫, ১১:০১ AM
ক্যাশ অফিসার নিয়োগে আবেদন চলছে ওয়ান ব্যাংক পিএলসিতে

ক্যাশ অফিসার নিয়োগে আবেদন চলছে ওয়ান ব্যাংক পিএলসিতে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘ক্যাশ অফিসার’ পদে কর্মী নিয়োগে ২২ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২২ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি;

পদের নাম: ক্যাশ অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে; 

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ অক্টোবর ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬