৮ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠানের ৯৭৪ পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

১৯ আগস্ট ২০২৫, ০৫:২৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১০:১০ PM
৮ ব্যাংক এবং ১ আর্থিক প্রতিষ্ঠানের মৌখিক পরীক্ষা আগামী ২৪ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

৮ ব্যাংক এবং ১ আর্থিক প্রতিষ্ঠানের মৌখিক পরীক্ষা আগামী ২৪ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত © সংগৃহীত

ব্যাংকার্স সিলেকশন কমিটি ৮ ব্যাংক এবং ১ আর্থিক প্রতিষ্ঠানের ২০২২ সালভিত্তিক ‘সিনিয়র অফিসারের (সাধারণ)’ ৯৭৪টি শূন্য পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩ হাজার ২১৯ প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। নবম গ্রেডের এ পদের মৌখিক পরীক্ষা আগামী ২৪ আগস্ট শুরু হয়ে চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে এবং বেলা ৩টা থেকে। তবে ১৩ সেপ্টেম্বর থেকে কিছুদিন পরীক্ষা সকাল ১০টা থেকে ও বেলা ১টা ৩০ মিনিট থেকে অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার স্থান

বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের চতুর্থ তলা), মতিঝিল, ঢাকা;

দরকারি কাগজপত্র

*মৌখিক পরীক্ষার সময় মূল কপি প্রদর্শন ও এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে;

*সংশ্লিষ্ট পদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র (সাদা কালো/কালার প্রিন্ট);

*এসএসসি/সমমান, এইচএসসি/সমমান, ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তরের (যদি থাকে) মূল সব সনদপত্র ও মার্কশিট/ট্রান্সক্রিপ্ট;

*মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটার ক্ষেত্রে প্রযোজ্য মূল সনদপত্র ও দলিলপত্র;

*স্থায়ী ঠিকানার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কমিশনার কর্তৃক সম্প্রতি ইস্যুকৃত জাতীয়তা/নাগরিকত্ব সনদপত্র;

*‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদের অনলাইন আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে দলিলপত্র জমাদান’ বিষয়ে প্রার্থীর নিজ স্বাক্ষরযুক্ত স্বহস্তে লিখিত আবেদনপত্র (A4 সাইজের অফসেট পেপারে);

*সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন ছবি (ছবির পেছনে প্রার্থীর নাম লিখতে হবে);

*বিদেশি বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রিপ্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে ইস্যুকৃত সমমানের সনদ;

আরও পড়ুন: জুনিয়র অফিসার নিয়োগ দেবে পূবালী ব্যাংক, পদ ২০

বিশেষ নির্দেশনা

*চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব-স্ব নিয়োগদাতা প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র প্রদর্শন করতে হবে;

*মৌখিক পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন বন্ধ রাখতে হবে;

*নির্ধারিত সময়ে অবশ্যই রিপোর্ট করতে হবে;

*মূল কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না ও প্রার্থিতা বাতিল করা হতে পারে;

মৌখিক পরীক্ষা বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬