কওমি মাদ্রাসার কেন্দ্রীয় পরীক্ষার ফল কাল

০৯ মে ২০২১, ০৫:৩০ PM
কওমি মাদ্রাসার শিক্ষার্থী

কওমি মাদ্রাসার শিক্ষার্থী © ফাইল ফটো

আগামীকাল সোমবার (১০ মে) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) অধীনে কওমি মাদ্রাসাগুলোর কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ করা হবে। রবিবার (৯ মে) বেফাক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বেফাকের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হকের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সোমবার দুপুর ২টায় ফল প্রকাশ করা হবে। এ বছর সারাদেশে দুই লাখ ৩০ হাজার নিবন্ধিত পরীক্ষার্থীর মধ্যে দুই লাখ ২৫ হাজার জন অংশ নিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লকডাউনের মধ্যে মাদরাসা বন্ধ থাকলেও আমাদের শিক্ষকরা ফল তৈরির জন্য নিরলসভাবে কাজ করেছেন। লকডাউনের কারণে ঘরে বসেই পরীক্ষার খাতা দেখেছেন পরীক্ষকরা। এরপর সারাদেশকে ৪০টি জোনে ভাগ করে খাতা জমা নেওয়া হয়েছিল।

এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬
স্লিপার বাসে পুরোনো চেসিস নিষিদ্ধ, বাধ্যতামূলক হচ্ছে এয়ার স…
  • ০৩ অক্টোবর ২০২৬
৬ পদে চাকরি দেবে মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আবেদন ১০ অ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘আম্মুর মুখের দিকেই তাকিয়ে আমার কামব্যাকের জার্নিটা শুরু হয়…
  • ০৩ অক্টোবর ২০২৬
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের পাঁচ দিনের রিমা…
  • ০৩ অক্টোবর ২০২৬