ডিজিটাল দেশে আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই: শেকৃবি উপাচার্য

১৬ অক্টোবর ২০২১, ০৮:৪৪ PM
শেকৃবিতে আয়োজিত অনুষ্ঠান

শেকৃবিতে আয়োজিত অনুষ্ঠান © টিডিসি ফটো

ডিজিটাল দেশে নিজেদেরও এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশিদ ভূঁইয়া। শনিবার (১৬ অক্টোবর) ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ও করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

উপাচার্য বলেন, ডিজিটাল বাংলাদেশে আমাদের আর পিছিয়ে থাকার সুযোগ নেই। প্রথম, দ্বিতীয়, তৃতীয় শিল্প বিপ্লবে আমরা অনেক কিছুই নিতে পারিনি। আমাদের চিন্তা চেতনায়, বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে চতুর্থ শিল্প বিপ্লবের বিষয়গুলো যুক্ত করতে হবে।

তিনি বলেন, আমরা যা উদ্ভাবন করছি তা মানুষের ব্যবহারের জন্য শিল্পের সাথে মেলবন্ধন করতে হবে।

কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন এটুআইয়ের টেকনোলজি প্রধান মো. ফারুক আহম্মেদ জুয়েল, ন্যাশনাল কনসালটেন্ট গোলাম মোহাম্মদ ভূঁইয়া, শেকৃবির ফ্যাব ল্যাবের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এইচ. এম. সোলাইমান।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হারুন-অর-রশিদ, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন আব্দুল লতিফ, অ্যানিমাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ড. লাম ইয়া আসাদ, ফিশারিজ, একুয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন ড. শাহাবুদ্দিন, আইকিউএসির পরিচালক ড. আসাদুজ্জামান খানসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এসময় বক্তারা চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনা ও চ্যালেঞ্জের বিভিন্ন বিষয় তুলে ধরেন। কৃষিতে বিভিন্ন আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির…
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলে বসতি স্থাপনে আরও একধাপ এগোল নাসা, গড়ল নতুন রেকর্ড
  • ১৩ অক্টোবর ২০২৬
২৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্যের দুই দফা স্বাস্থ্য পরী…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে মাউশির নতুন কর্মস…
  • ১৩ অক্টোবর ২০২৬
সব মেডিকেলে ‘স্টুডেন্ট সাপোর্ট সেন্টার’ চালুর উদ্যোগ স্বাস্…
  • ১৩ অক্টোবর ২০২৬