বাকৃবির ৭০ শতাংশ শিক্ষার্থীর দুই ডোজ টিকা সম্পন্ন

০৬ অক্টোবর ২০২১, ১১:৩৫ AM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৯৫ শতাংশ শিক্ষার্থী করোনার টিকার আওতায় এসেছেন। এদের মধ্যে ৭০ শতাংশ দুই ডোজ ও ২৫ শতাংশ এক ডোজ টিকা নিয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশের বেশি শিক্ষক দুই ডোজ টিকা নিয়েছেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্স শিক্ষার্থীদের জন্য আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়। এ দুই বর্ষের ফাইনাল পরীক্ষা চলমান রয়েছে। এছাড়াও সোমবার (৩ অক্টোবর) ১ম-৩য় বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হয়েছে।

প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক ড. খান মো. সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হয়েছে। ইতোমধ্যে অধিকাংশ শিক্ষার্থী হলে উঠেছে। শিক্ষার্থীরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্বদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের সবাই যাতে দ্রুত টিকা নিতে পারে সে বিষয়ে শুরু থেকেই আমরা ব্যবস্থা গ্রহণ করেছিলাম। যার কারণে ৯০ ভাগের বেশি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারী টিকার আওতায় এসেছে। দ্রুত সবাইকে টিকা আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগ: বাকৃবি
উচ্চশিক্ষা শেষে চাকরির সুযোগে বড় পরিবর্তন, নতুন নীতি আনছে ন…
  • ২২ জুন ২০২৬
ক্যালকুলেটরে ‘মাপজোক’ করে ঘুষ চাইলেন সরকারি কর্মকর্তা
  • ২২ জুন ২০২৬
ক্যালকুলেটরে ‘মাপজোক’ করে ঘুষ চাইলেন কর্মকর্তা
  • ২২ জুন ২০২৬
ইউনিসেফের মাধ্যমে ১১ কোটি টাকার ভিটামিন ‘এ’ ক্যাপসুল কিনছে …
  • ২২ জুন ২০২৬
দেশজুড়ে ভারী বর্ষণে পাকিস্তানে বন্যার সতর্ককতা জারি
  • ২২ জুন ২০২৬
মার্কিন সহায়তায় ইএমকে সেন্টার পরিচালনার সুযোগ, আবেদন ১৫ জুল…
  • ২২ জুন ২০২৬