বাকৃবিতে সশরীরে স্নাতক পরীক্ষা শুরু

২৭ সেপ্টেম্বর ২০২১, ০২:৪৫ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সশরীরে স্নাতক শ্রেণির পরীক্ষা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সশরীরে স্নাতক শ্রেণির পরীক্ষা © ফাইল ছবি

১৮ মাস পর স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সশরীরে স্নাতক শ্রেণির পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিভিন্ন অনুষদের স্নাতক চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। এ সময় বিভিন্ন অনুষদের পরীক্ষা হলের কক্ষ পরিদর্শন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

জানা গেছে, শিক্ষার্থীদের উপস্থিতি ছিল শতভাগ। প্রত্যেক শিক্ষার্থীকে পরীক্ষার হলে মাস্ক পরে ঢোকানো হয়। যাদের মাস্ক ছিল না তাদের জন্য হলে মাস্কের ব্যবস্থা ছিল। হ্যান্ড স্যানিটাইজারেরও ব্যবস্থা ছিল। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের এক সিট পর পর বসানো হয়।

উপাচার্য ড. লুৎফুল হাসান বলেন, স্বাস্থ্যবিধি মেনে স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয়েছে। আগামী ৩ অক্টোবর থেকে সকল বর্ষের জন্য হল খুলে দেওয়া হবে। এক্ষেত্রে যারা প্রথম ডোজের টিকা নিয়েছেন তারাই হলে ওঠার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, ১৭ অক্টোবর থেকে তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে। তারপর মাস্টার্সের পরীক্ষা শেষ হলে করোনাভাইরাসের গতিবিধি বিবেচনা করে সশরীরে ক্লাস নেওয়া শুরু হবে।

ট্যাগ: বাকৃবি
দেখে নেওয়ার হুমকি দিয়েছিল কিশোর গ্যাং, পরদিন মিলল প্রবাসী…
  • ১৪ অক্টোবর ২০২৬
ক্লাস শেষে স্কুলবাসের পেছনে দাঁড়িয়ে ছিল শিশুটি, সেই বাসের চ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও
  • ১৪ অক্টোবর ২০২৬
‎বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
  • ১৪ অক্টোবর ২০২৬
৭ পদে প্রায় অর্ধশত জনবল নিয়োগ দেবে কর অঞ্চল-কুমিল্লা
  • ১৪ অক্টোবর ২০২৬
ইবিতে পরীক্ষার খাতা হারানোর ঘটনায় কপাল পুড়ল পিওনের
  • ১৪ অক্টোবর ২০২৬