শেকৃবির আবাসিক হল খুলছে ১ অক্টোবর, থাকছে না গণরুম

২১ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৩ PM
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন © টিডিসি ফটো

করোনা সংক্রমণের কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আগামী ১ অক্টোবর থেকে আবাসিক হল খোলার ঘোষণা দিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। একইসাথে চলমান অনলাইন পরীক্ষাগুলো হল খোলার পরে সশরীরে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া।

উপাচার্য বলেন, আমরা সকল ডীন, হল প্রভোস্ট, ডিরেক্টরদের সাথে মিটিং করে কিছু সুপারিশমালা তৈরি করেছি। সিন্ডিকেটে অনুমোদন সাপেক্ষে ১ অক্টোবর থেকে হল খোলার পরিকল্পনা করেছি। টিকা সনদ কার্ড ( কমপক্ষে ১ ডোজ) ও আইডি কার্ড দেখিয়ে ছাত্রদের হলে প্রবেশ করতে হবে। কোন অছাত্র, বহিরাগত হলে অবস্থান করতে পারবে না। গণরুম একবারেই তুলে দেওয়ার চেষ্টা করব। আমাদের নবনির্মিত নতুন দুইটি হল চালু হলে কোনো গণরুম থাকবে না। সবাইকে নিজ নিজ হলের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে।

তিনি আরও বলেন, হল খোলার পরে সকল অনলাইন পরীক্ষা বন্ধ থাকবে। পরীক্ষা, ক্লাসের বিষয়ে সকল অনুষদের ডীনরা সিদ্ধান্ত নিবেন। যারা এখনো টিকা দেয়নি, তাদেরকে দ্রুত রেজিষ্ট্রেশন করে টিকা গ্রহণের জন্য অনুরোধ থাকবে। ক্যাম্পাসে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. নজরুল ইসলাম, প্রক্টর ড. হারুন- অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. ফরহাদ হোসেন, বিভিন্ন অনুষদের ডীন এবং প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বকাপের ইতিহাসে একক সর্বোচ্চ গোলদাতা হতে মরিয়া মেসি
  • ২২ জুন ২০২৬
ভূমিকম্পের মাত্রা ৪, উৎপত্তিস্থল যে জেলায়
  • ২২ জুন ২০২৬
আসামি হিসেবে শেখ হাসিনা আসবে, বাংলাদেশের মানুষ হাসবে: আমান
  • ২২ জুন ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, আবেদন এইচএসসি পাস…
  • ২২ জুন ২০২৬
রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত
  • ২২ জুন ২০২৬
৪ দিনেই ১৭ লাখ! শেষ মুহূর্তে চমক দেখালেন ডিসি সারওয়ার
  • ২২ জুন ২০২৬