এবার বিষয়ভিত্তিক র‌্যাংকিংয়ে দেশসেরা বাকৃবি

২০ সেপ্টেম্বর ২০২১, ০৭:১৬ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

এবার বিষয়ভিত্তিক র‌্যাংকিংয়ে দেশসেরা হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। গত ১৬ সেপ্টেম্বর এ বিষয়ভিত্তিক র‌্যাংকিং প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)। লাইফ সায়েন্স বিষয়ে এবার বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বাকৃবি। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

প্রকাশিত এ বিষয়ভিত্তিক র‌্যাংকিং অনুযায়ী বিশ্ব র‌্যাংকিং তালিকায় বাকৃবি ও ঢাবির অবস্থান যথাক্রমে ৬০১ থেকে ৮০০ ও ৮০১ থেকে ১০০০ এর মধ্যে। তবে টাইমস হায়ারের এই র‌্যাংকিংয়ে বাংলাদেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয় স্থান পায়নি।

সোমবার (২০ সেপ্টেম্বর) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক ড. মো. হারুন-অর-রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৬-২০ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণাকর্ম, শিক্ষা কার্যক্রম, গবেষণাকর্মের সাইটেশন এবং আস্তর্জাতিক দৃষ্টিভঙ্গির মানদণ্ডের উপর নির্ভর করে টাইমস হায়ার এডুকেশন তাদের ওয়েবসাইটে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর এ তালিকা প্রকাশ করে। এ বছর ফিজিকাল সাইন্স, লাইফ সাইন্স, ক্লিনিকাল এন্ড হেলথ ও সাইকোলজি এ চারটি বিষয়ের উপর ১০ হাজার বিশ্ববিদ্যালয় থেকে এক হাজার বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং প্রকাশ করেছে। এ তালিকার শীর্ষে স্থান পেয়েছে অ্যামেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, এ সাফল্যে আমরা উচ্ছ্বসিত। প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আধুনিক কৃষি শিক্ষা ও গবেষণার মাধ্যমে যথোপযুক্ত প্রযুক্তি উদ্ভাবন ও কৃষকদের মাঝে তা সম্প্রসারণ করে কৃষি উৎপাদন বৃদ্ধিতে অগ্রগামী ভূমিকা পালন করে যাচ্ছে। ফলে দেশ আজ ক্রমবর্ধিষ্ণু জনসংখ্যার জন্য খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে অসামান্য সাফল্য লাভ করতে পেরেছে।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২২-এ বাকৃবির ১ম স্থান লাভে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা উচ্ছ্বসিত ও আনন্দিত।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্যাটেগরিতে ১০ হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে ১৬৬২টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছিল। যে তালিকায় বাকৃবির অবস্থান ছিল ১০০১ থেকে ১২০০ মধ্যে এবং বাংলাদেশে ২য়।

বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি) : উচ্চশিক্ষার বাস্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950