আর ডি এফ পদক পেলেন শেকৃবি ভিসি

১১ সেপ্টেম্বর ২০২১, ০৫:২০ PM
অনুষ্ঠানে পদক গ্রহণ করছেন  প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া

অনুষ্ঠানে পদক গ্রহণ করছেন প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া © টিডিসি ফটো

‘রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ (আর ডি এফ) পদক- ২০২০ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া।

দেশের গবেষণা ও উন্নয়ন, উদ্ভিদ প্রজনন, জেনেটিক্স এবং প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এবং উদ্ভিদ প্রজনন, জেনেটিক্স এবং ইভ্যূলুয়েশন নিয়ে বাংলা ভাষায় গ্রন্থ রচনার মাধ্যমে দেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাবার স্বীকৃতি হিসেবে তাকে এ পদক দেওয়া হয়েছে।

ড. ভূঁইয়া কৃষি ও জীব বিজ্ঞান বিষয়ক ২৪টি গ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধের সংখ্যা ২০০ এর বেশী। তিনি বাংলাদেশে ফসল উন্নয়নের জন্য উদ্ভিদ কৌলিসম্পদ সংগ্রহ, সংরক্ষণ, মূল্যায়ন, বৈশিষ্ট্যায়ন, ব্যবহার নিশ্চিত করার জন্য একটি জাতীয় উদ্ভিদ কৌলিসম্পদ ইনস্টিটিউট স্থাপনের জন্য সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তিনি এ সংক্রান্ত ইনস্টিটিউটের জন্য খসড়া আইন প্রণয়ন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এদেশে প্রথম জাতীয় সেমিনারে কৃষি জীববৈচিত্র্য বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। দেশের হয়ে বাংলাদেশের কৃষি জীববৈচিত্র্য নিয়ে তিনি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) তে এ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি দেশের প্রথম “বিশ্বের কৃষি বৈচিত্র্য অবস্থা বিষয়ক বাংলাদেশ অংশ” তৈরি করার নেতৃত্ব দেন।

উক্ত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরসি নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোঃ বখতিয়ার এবং সিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শাহ-ই-আলম।

বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি) : উচ্চশিক্ষার বাস্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950