চাকরিজীবীদের স্নাতকোত্তর ডিগ্রির সুযোগ দিচ্ছে বাকৃবি

০৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৫ PM
চাকরিজীবীদের স্নাতকোত্তর ডিগ্রির সুযোগ দিচ্ছে বাকৃবি

চাকরিজীবীদের স্নাতকোত্তর ডিগ্রির সুযোগ দিচ্ছে বাকৃবি © ফাইল ছবি

চাকরিরত অবস্থায় স্নাতকোত্তর ডিগ্রি লাভের সুযোগ দিচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত প্রতিষ্ঠান ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস)। দেড় বছর মেয়াদি পেশাদারি এ ডিগ্রিটি হলো ‘মাস্টার্স ইন সাসটেইনেবল এগ্রিকালচার এন্ড ফুড সিকিউরিটি’।

সোমবার সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এসব তথ্য দেন প্রতিষ্ঠান পরিচালক অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি।

অধ্যাপক ফরিদা ইয়াসমিন জানান, তিন সেমিস্টার মেয়াদী কোর্সটিতে ভর্তির জন্য আবেদন গত ২৫ আগস্ট থেকে নেওয়া শুরু হয়েছে এবং তা চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১ অক্টোবর থেকে কোর্সটির শ্রেণি কার্যক্রম শুরু হবে। এ কোর্সে ভর্তির জন্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাকৃবি থেকে বিএসসি অথবা ডিভিএম ডিগ্রি অথবা অন্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সমমানের ডিগ্রি থাকতে হবে।

তিনি জানান, জীববিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষায় তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রি এবং সাথে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারীরাও এ কোর্সের জন্য আবেদন করতে পারবে। তবে এর সাথে কৃষি ও খাদ্য নিরাপত্তা সম্পর্কিত মাঠ পর্যায়ে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি সম্পর্কে জানিয়ে অধ্যাপক ফরিদা ইয়াসমিন জানান, এ কোর্সের আসন সংখ্যা ৩০টি। ভর্তি আবেদনের জন্য প্রার্থীরা আইআইএফএসের ওয়েবসাইট http://iifs.bau.edu.bd/ বিস্তারিত জানতে পারবে। ভর্তি সংক্রান্ত আরো জানতে ০১৭৫২-৩০৬৯৫০ মুঠোফোন নম্বরে যোগাযোগ করা যাবে।

তিনি আরও জানান, চাকরিজীবীরা যারা পূর্বে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেননি মূলত তাদের জন্যই এই পেশাদারি ডিগ্রিটি চালু করা হয়েছে। তবে চাকরি থেকে ছুটি নেয়া ছাড়াই প্রতি সপ্তাহের শুধুমাত্র শুক্র ও শনিবার এ কোর্সটি সম্পন্ন করতে পারবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close