সিকৃবিতে অনলাইনে ফাইনাল পরীক্ষা শুরু

০১ সেপ্টেম্বর ২০২১, ১০:১৭ PM
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

করোনা মহামারীর কারণে ক্লাস-পরীক্ষাসহ বিভিন্ন একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার পর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে শুরু হলো সেমিস্টার ফাইনাল পরীক্ষা। কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের লেভেল-১, সেমিস্টার-১ এর ৪৯ জন শিক্ষার্থী প্রথম দিনে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অফিস অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষার কার্যক্রম শুরু হয়। এর আগে অনলাইনে ক্লাস ও ইন্টার্নি পরীক্ষা অনুষ্ঠিত হলেও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো স্নাতক পর্যায়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা কমিটির চেয়ারম্যান কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুনের আমন্ত্রণে সেখানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. এম. রাশেদ হাসনাত, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আবু সাঈদ প্রমুখ।

প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন জানান, ‘এটা প্রযুক্তির যুগ। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সমগ্র পৃথিবী চলছে, তার ধারাবাহিকতায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষার্থীদের জন্য অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেবার চমৎকার প্রযুক্তি আমরা নিয়ে এসেছি।’

ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. রোমেজা খানম বলেন, ‘এই অনলাইন পদ্ধতিতে পরীক্ষা দেবার কারণে শিক্ষার্থী ও শিক্ষক উভয়েরই সুবিধা হবে। করোনার কারণে পিছিয়ে পড়া একাডেমিক ব্যবস্থাকে আমরা শীঘ্রই পুনরুদ্ধার করতে পারবো।’

অনলাইন প্লাটফর্মের এই সেমিস্টার ফাইনাল পরীক্ষা মোট ৩টি সেকশনে অনুষ্ঠিত হবে। প্রথম সেকশনে শিক্ষার্থীরা ৩০ মিনিটে ৩০ নম্বরের বিভিন্ন প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিবেন। দ্বিতীয় সেকশনে ২০ নম্বরের ১টি বা কয়েকটি প্রশ্নের বিস্তারিত বা ব্যাখামূলক উত্তর দিবেন। তৃতীয় সেকশনে ৫০০ শব্দের এসাইনমেন্ট জমা দিতে হবে, যার নম্বর থাকবে ২০। এভাবে এক ঘন্টায় মোট ৭০ নম্বরের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কৃষি অনুষদ এবং কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ আগামী ৮ সেপ্টেম্বর থেকে তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শরু করবে। এছাড়া ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ, মাৎস্যবিজ্ঞান অনুষদ ১৩ সেপ্টেম্বর এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ ১৫ সেপ্টেম্বর থেকে তাদের স্নাতক পর্যায়ের বিভিন্ন সেমিস্টারের ফাইনাল পরীক্ষা অনলাইনে শুরু করতে যাচ্ছে।

রামগঞ্জে বোরো ধানের চারা পানি সংকটে, ক্ষতির আশঙ্কায় কৃষকরা
  • ১৩ মার্চ ২০২৬
রাষ্ট্রপতিকে অপসারণের দাবি জুলাই ঐক্যের
  • ১৩ মার্চ ২০২৬
আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর করুন ইতালির ই…
  • ১৩ মার্চ ২০২৬
ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১
  • ১৩ মার্চ ২০২৬
অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোচার চলছে
  • ১৩ মার্চ ২০২৬
ছাত্রশক্তির নেতা সাইফুল্লাহর গ্রামের বাড়িতে নাসিরুদ্দীন পা…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081