হল খোলার দাবিতে উত্তাল শেকৃবি  

১৯ আগস্ট ২০২১, ০৫:৩৫ PM
 শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালইয়ে শিক্ষার্থীদের আন্দোলন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালইয়ে শিক্ষার্থীদের আন্দোলন © টিডিসি ছবি

আবাসিক হলগুলো খুলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। আজ বৃহস্পতিবার করোনা দ্বিতীয় ডোজের টিকা প্রাপ্ত শিক্ষার্থীদের হলে থাকার অনুমতি চেয়ে আন্দোলন করেন তারা।

আন্দোলন দমনে সকাল থেকেই ক্যাম্পাসে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করে শেকৃবি প্রশাসন। জানা যায়, আন্দোলনে সংহতি জানাতে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শাখার ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করে। এ সময় পুলিশের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ফটকে অবস্থানরত আনসাররা শিক্ষার্থীদের ক্যাম্পাসে ঢুকতে বাঁধা দেয়।

ফলে শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে শিক্ষার্থীদের বাকবিতন্ডা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, বাকবিতন্ডার একপর্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হারুন-উর-রশিদ শিক্ষার্থীদের বিএনপি, জামাত শিবির বলে আখ্যা দেন। এরপর শিক্ষার্থীদের তোপের মুখে প্রক্টর স্থান ত্যাগ করেন।

পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। শিক্ষার্থীরা বলেন, তাদের বেশির ভাগেরই দ্বিতীয় ডোজ ভ্যাক্সিন নেওয়া হয়েছে। দীর্ঘ সময় তারা হলের বাইরে মানবেতর জীবনযাপন করছে। সামনে আমাদের বিসিএস পরীক্ষা, সেমিস্টার ফাইনাল পরীক্ষা। এমতাবস্থায় হলের বাইরে থেকে পড়াশোনা করা তাদের জন্য কষ্টকর। তাই দ্বিতীয় ডোজের টিকা প্রাপ্তদের হলে প্রবেশের অনুমতি দেয়া হোক।

একপর্যায়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে তাদের দাবি তুলে ধরেন। স্মারকলিপিতে বলা হয়- "অতি দ্রুত সশরীরে ক্যাম্পাসে ক্লাস, পরীক্ষা চালু করতে হবে। আজ থেকেই দ্বিতীয় ডোজ ভ্যাক্সিন নেওয়া শিক্ষার্থীদের হলে থাকার অনুমতি দিতে হবে। সায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে পুলিশ মোতায়েন বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।"

পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে। প্রতিনিধি দলের সাথে আলোচনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারের নির্দেশেই হল বন্ধ করেছে। সরকারের নির্দেশনা পেলেই হল খুলে দেয়া হবে। তবে শিক্ষার্থীদের উল্লেখিত দাবি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে জানানো হবে বলে প্রশাসনের তরফ থেকে আশ্বাস বলা হয়। 

ট্যাগ: শেকৃবি
বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি) : উচ্চশিক্ষার বাস্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950