খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার সারোয়ার আকরাম

২৯ জুলাই ২০২১, ০৯:০০ AM
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার সারোয়ার আকরাম

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার সারোয়ার আকরাম © সংগৃহীত

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হলেন অধ্যাপক সারোয়ার আকরাম আজিজ। বুধবার (২৮ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি চার বছরের জন্য খুকৃবির ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০১৫ এর ১৩ (১) ধারা অনুসারে অধ্যাপক সারোয়ার আকরাম আজিজকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে, প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূলপদে প্রত্যাবর্তন করে অবসরগ্রহণের অনুষ্ঠানিকতা সম্পাদন শেষে এ মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন।

প্রজ্ঞাপনে মন্ত্রণালয় বলছে, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন ও বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ট্রেজারারের দায়িত্ব পালন করবেন।

নিম্নমানের কয়লা আমদানি নিয়ে তোলপাড়, পদত্যাগ করলেন শ্রীলঙ্কা…
  • ১৮ এপ্রিল ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগে দলবদল করলেন ৭৯ ক্রিকেটার, কে কোন দলে?
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার কন্ট্রোল রুম চালু, যোগাযোগের নম্বর দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
  • ১৮ এপ্রিল ২০২৬
মানবিক মানুষ হয়ে ওঠাই হোক সাফল্যের প্রকৃত মানদণ্ড: গাকৃবি ভ…
  • ১৮ এপ্রিল ২০২৬