দ্বিতীয় মেয়াদের বশেমুরকৃবির ভিসির দায়িত্বে অধ্যাপক গিয়াস উদ্দীন মিয়া

২৪ মে ২০২১, ০৩:৫৮ PM
বশেমুরকৃবি ভিসি ও লোগো

বশেমুরকৃবি ভিসি ও লোগো © টিডিসি ফটো

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) উপাচার্য পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগে পেয়েছেন অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দীন মিয়া। 

আগামী ৪ বছরের জন্য এ দায়িত্ব দিয়ে আজ সোমবার (২৪ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বশেমুরকৃবি আইন-১৯৯০ এর ১০ (১) ধারা অনুসারে অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দীন মিয়াকে বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ করা হয়েছে।

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে ২০১৭ সালের জুনে প্রথম বারের মতো তাকে ভিসি হিসেবে নিয়োগ দেয় সরকার। এর আগে অধ্যাপক ড. গিয়াস উদ্দীন মিয়া ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের দায়িত্ব পালন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগামের ডিন, পরিচালক (গবেষণা) ও পরিচালকের (ছাত্রকল্যাণ) দায়িত্বও পালন করেন।

অধ্যাপক গিয়াস উদ্দীন দীর্ঘদিন এ বিশ্ববিদ্যালয়ের এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছিলেন। তিনি বাংলাদেশে কৃষি বনায়ন ও পরিবেশ শিক্ষা ও গবেষণায় একজন পথিকৃৎ।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ…
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ৫৬ বছরের রেকর্ডে ভাগ বসাতে প্রস্তুত লিওনেল মেসি
  • ২২ জুন ২০২৬
প্রতিষ্ঠার দুই দশকে বিদেশি শিক্ষার্থী ভর্তি মাত্র চারজন, গত…
  • ২২ জুন ২০২৬
হোয়াটসঅ্যাপের দায়িত্ব পেলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • ২২ জুন ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা
  • ২২ জুন ২০২৬
রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল 
  • ২২ জুন ২০২৬