বাকৃবিতে নতুন আরও এক বিভাগের অনুমোদন

০৫ মে ২০২১, ০৬:১২ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিএসসি ইন বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং নামে একটি নতুন বিভাগ চালু হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনে বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে এ বিভাগের সনদ দেয়া হবে।

জানা যায়, বাকৃবিতে ১৯৬৪-৬৫ শিক্ষাবর্ষে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ চালু হয়। এ অনুষদের হতে বিএসসি ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এবং বিএসসি ইন ফুড ইঞ্জিনিয়ারিং নামে দুটি বিভাগ চালু আছে। চলতি বছরে একই অনুষদ থেকে ৩০ শিক্ষার্থীকে নিয়ে বিএসসি ইন বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগটি চালু হবে।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ম্যাথম্যাটিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মোস্তাগীজ বিল্লাহ বলেন, বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়টি সময়পোযোগী। বিশ্ববিদ্যালয়ের প্রায় ২২টি বিভাগ এর সঙ্গে জড়িত।

কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নূরুল হক বলেন, গত আগস্টে ইউজিসি থেকে এ বিভাগ খোলার অনুমোদন পাই। এ বছর ৩০টি আসনে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। বর্তমান কোর্স কারিকুলামের এই বিভাগের শিক্ষকরাই ক্লাস নিবেন। তবে ইউজিসিতে নতুন শিক্ষক নিয়োগে অর্গানোগ্রাম পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই শিক্ষক নিয়োগ প্রকৃয়া শুরু হবে।

ডিআইইউ আইন বিভাগ থেকে আইনজীবী হলেন ৬২ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
চীনা দূতাবাসের উপহারকে নিজেদের যৌথ উদ্যোগ বলে প্রচার জামায়া…
  • ১৮ মার্চ ২০২৬
অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো
  • ১৮ মার্চ ২০২৬
নাটকীয়ভাবে ফাইনালের দুই মাস পর মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা
  • ১৮ মার্চ ২০২৬
জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ, বাংলাদেশে…
  • ১৮ মার্চ ২০২৬
বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence