২০ দিনের ছুটি শেষে আজ খুলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

২৯ মার্চ ২০২৬, ১০:০৬ AM
বেরোবি ক্যাম্পাস

বেরোবি ক্যাম্পাস © সংগৃহীত

পবিত্র রমজান, শবে কদর, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে টানা ২০ দিনের ছুটি শেষে আজ (২৯ মার্চ) খুলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আজ থেকেই বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হবে।

সরেজমিনে দেখা গেছে, ছুটি শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। আবাসিক হল ও মেসগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতিতে নীরব ক্যাম্পাসে আবারও চেনা কোলাহল ও ব্যস্ততা ফিরছে। দীর্ঘ ছুটি কাটিয়ে প্রিয় ক্যাম্পাসে ফিরতে পেরে অনেক শিক্ষার্থীর চোখে-মুখে উচ্ছ্বাস দেখা গেছে।

তবে দীর্ঘ অবকাশ শেষে পরিবার ছেড়ে আসায় শিক্ষার্থীদের মনে কিছুটা মিশ্র অনুভূতিও কাজ করছে। প্রিয়জনদের ছেড়ে আসার বিষণ্নতা যেমন আছে, তেমনি নতুন উদ্যমে অ্যাকাডেমিক কার্যক্রমে ফেরার প্রস্তুতিও লক্ষ্য করা গেছে অনেকের মাঝে।

উল্লেখ্য, গত ৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে ৯ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অফিস বন্ধ থাকার কথা জানানো হয়। তবে ২৬ মার্চের পরে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) যুক্ত হওয়ায় সব মিলিয়ে টানা ২০ দিনের ছুটি কাটিয়ে আজ খুলতে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

আরও ১৭ বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ০৬ নভেম্বর ২০২৬
ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান
  • ০৬ নভেম্বর ২০২৬
বন্দিদশা থেকে ক্ষমতার কেন্দ্রে জিয়াউর রহমান, ৭ নভেম্বরের নে…
  • ০৬ নভেম্বর ২০২৬
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ঢাকা কলেজে মুছে ফেলা হলো জুলাই গণঅ…
  • ০৬ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো ইংল্যান্ড দলে এক সঙ্গে খেলবেন ‘বেলিংহ্যাম ব্…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট পুনর্দখলের সময় এসেছে: বিজেপির স…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950