মালয়েশিয়া-জার্মানিসহ ৭ দেশে বাকৃবি শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ

১০ অক্টোবর ২০২৫, ০৫:১৭ PM
বাকৃবির ডিভিএমের ৫৯তম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের উদ্বোধনী অনুষ্ঠান

বাকৃবির ডিভিএমের ৫৯তম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের উদ্বোধনী অনুষ্ঠান © টিডিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ৫৯তম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। এ বছর বাংলাদেশ, মালয়েশিয়া ও জার্মানিসসহ বিশ্বের ৭টি দেশে ১৯৩ শিক্ষার্থী ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন।

এর মধ্যে দেশের বাইরে ৫০ জন শিক্ষার্থী সুযোগ পেয়েছে, যার মধ্যে থাইল্যান্ডে ৩৩, মালয়েশিয়া ১০, জাপান ২, ইন্দোনেশিয়া ৩, জার্মানি ১ ও নেপাল ১ জন ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে। এ ছাড়া বাংলাদেশের ১৫টি স্থানে এই ইন্টার্নশীপ কার্যক্রম পরিচালিত হবে।
 
শুক্রবার (১০ অক্টোবর) বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই উদ্বোধনী অনুষ্ঠিত হয়। 

ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইকরামুল হক তমালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যাগ্রোভেট ও ক্রপ কেয়ার ডিভিশনের জেনারেল ম্যানেজার জয়ন্ত দত্ত গুপ্ত। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘তোমরা যেখানেই যাও এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে কাজ করবে। পত্রপত্রিকায় আমরা দেখছি দিন দিন বাকৃবি পেছনের দিকে চলে যাচ্ছে। এটা আমাকে দুঃখিত করে। একসময় মাঠপর্যায়ের কাজ বা ইন্টার্নশিপের তেমন সুযোগও ছিল না। কিন্তু আজ তোমরা সেই সুযোগ পেয়েছো। দেশের পাশাপাশি বিদেশেও ইন্টার্নশীপের সুযোগ তোমাদের সামনে উন্মুক্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ সুযোগ কোনো কাকতালীয় বিষয় নয়। এর পেছনে রয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরলস পরিশ্রম, শিক্ষকদের ত্যাগ এবং দেশের মানুষের করের টাকায় গড়ে ওঠা এক বিশাল বিনিয়োগ। তাই এ সুযোগের যথাযথ মূল্যায়ন করো। তোমাদের প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজ যেন শেখার, অবদান রাখার এবং দেশের জন্য কিছু করার হয়ে ওঠে। এই ইন্টার্নপিপ তোমাদের পেশাগত জীবনের ভিত্তি গড়ে দেবে। তাই একে শুধু আনুষ্ঠানিকতা নয়, দায়িত্ব ও গৌরবের অংশ হিসেবে গ্রহণ করো।’

টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধ ছাড়াই বিষণ্নতা নিরাময়ের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি প…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9