বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে তৃতীয় দিনের মতো পশুপালন অনুষদে ক্লাস-পরীক্ষা বন্ধ

৩০ জুলাই ২০২৫, ০৫:৪৭ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ০৮:৪৯ PM
শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল © টিডিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রির (বিএসসি ভেট সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি) দাবিতে টানা তৃতীয় দিনের মতো ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। পাশাপাশি তারা অনুষদের ডিন অফিস ও প্রধান দুটি গেটে তালা ঝুলিয়ে দেন। ফলে অনুষদের প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়ে। এদিকে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আলাদা মিছিল করেছে ভেটেরিনারি অনুষদও।

বুধবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে ভেটেরিনারি অনুষদের সামনে থেকে মিছিল বের করেন ওই অনুষদের শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পশুপালন অনুষদের করিডর হয়ে প্রশাসনিক ভবনের সামনে এ‌সে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’; ‘দাবি একটাই, কম্বাইন্ড ডিগ্রি চাই’; ‘এক পেশা, এক ডিগ্রি, এক দাবি’; ‘কম্বাইন্ড, কম্বাইন্ড’ স্লোগান দেন। 

পাশাপাশি কম্বাইন্ড ডিগ্রির দাবিতে তৃতীয় দিনের মতো অনুষদের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।

ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা দাবি করেন, অবিলম্বে বিএসসি ভেটেরিনারি সায়েন্স ও অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি বাতিল করে সমন্বিত ডিভিএম ডিগ্রি বহাল রাখতে হবে, ভেটেরিনারি শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে হবে এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ নিশ্চিত করতে কার্যকর সরকারি পদক্ষেপ নিতে হবে।

ভেটেরিনারি ছাত্র সমিতির সহ সভাপতি মো. মোরসালীন বলেন, দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার স্বার্থে কম্বাইন্ড ডিগ্রি অপরিহার্য। বিএসসি ভেটেরিনারি সায়েন্স এবং পশুপালন নামে আলাদা ডিগ্রি প্রদান শিক্ষাব্যবস্থায় বিভ্রান্তি সৃষ্টি করছে, যা প্রাণিসম্পদ চিকিৎসা ও গবেষণার মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা

তিনি আরও বলেন, ‘দেশের কোটি কোটি মানুষের স্বাস্থ্য ও কৃষক সমাজের জীবিকা এ সিদ্ধান্তের কারণে ঝুঁকির মুখে পড়বে। আমাদের দাবি অগ্রাহ্য করা হলে আমরা নীরব থাকব না। দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের ভেটেরিনারি শিক্ষা নিশ্চিত করতে আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’

ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী রাকিব হাসান বলেন, ‘আমরা ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা সব সময়ই চেয়েছি প্রাণিসম্পদের উন্নয়ন। এই উন্নয়নের স্বার্থে যেকোনো ভালো সিদ্ধান্তকে আমরা সমর্থন করি এবং প্রাণিসম্পদের জন্য হুমকিস্বরূপ যে কোনো সিদ্ধান্তকে আমরা প্রতিহত করি। আমরা মনে করি বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরকে এগিয়ে নিতে কম্বাইন্ড ডিগ্রির বিকল্প নেই। এজন্য আমরা বিগত সময়েও আন্দোলন করেছি, এখনও করছি।’

পশু পালন অনুষ‌দের শিক্ষার্থীরা বলেন, ‘ভেটেরিনারি ও পশুপালন একে অপরের পরিপূরক। দক্ষ জনবল তৈরিতে কম্বাইন্ড ডি‌গ্রির বিকল্প নেই। আমা‌দের দা‌বি না মানা পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ থাক‌বে। এই অনুষ‌দের তালাও খো‌লে দেওয়া হ‌বে না।’

বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল মাদ্রিদ
  • ২৩ মার্চ ২০২৬
কেন্দুয়ায় একদিনেই কুকুরের কামড়ে আহত ২০ জনের বেশি
  • ২৩ মার্চ ২০২৬
পাবনায় বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে গৃহবধূ নিহ…
  • ২৩ মার্চ ২০২৬
কনটেন্ট নজরদারিতে এআইয়ের ব্যবহার বাড়াচ্ছে মেটা
  • ২৩ মার্চ ২০২৬
পিএসএলের সূচিতে পরিবর্তন, ৬টি থেকে ভেন্যু কমে ২টি
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে নতুন গন্তব্য—কুয়াকাটার ‘মিনি সুইজারল্যান্ড’
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence