বাকৃবিতে ছিনতাইয়ের সময় হাতেনাতে আটক ২

৩০ মার্চ ২০২৫, ০৩:৪৫ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৫:৫৬ PM
ছিনতাইকারী

ছিনতাইকারী © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সংলগ্ন আমবাগান এলাকায় ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারী ও তার সহযোগী এক অটোচালককে হাতেনাতে আটক করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

রবিবার (৩০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) মোখলেছুর রহমান।

আটককৃতরা হলেন ময়মনসিংহের ফকিরাকান্দা এলাকার মো. আসিফ (১৯) এবং একই এলাকার অটোচালক মো. ইয়াসিন মিয়া (জিয়াদ)।

এসআই মোখলেছুর রহমান জানান, ভুক্তভোগী যাত্রী শিকারাকান্দা থেকে ব্রিজের মোড়ে যাওয়ার জন্য মো. ইয়াসিন মিয়ার অটোতে উঠেছিলেন। পথে পরিকল্পিতভাবে সে ছিনতাইয়ের শিকার হয়। ছিনতাইকারীরা তার কাছ থেকে মানিব্যাগ ও মোবাইল দাবি করলে যাত্রী তাৎক্ষণিকভাবে তাদের হাতে দিয়ে দেন। ফলে তার কোনো শারীরিক ক্ষতি হয়নি।

পরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে পৌঁছালে ছিনতাইকারীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এতে আশপাশের লোকজনের সন্দেহ হলে তারা ছিনতাইকারীদের আটকে ফেলেন। এ সময় আরও ৩-৪ জন পালিয়ে যায়।

এই ঘটনার প্রত্যক্ষদর্শী বাকৃবি ছাত্রদলের সদস্য সচিব শফিকুল ইসলাম বলেন, ‘আমরা রাতে ক্যাম্পাসে ঘোরাঘুরি করছিলাম। বিশ্ববিদ্যালয়ের আমবাগান সংলগ্ন এলাকায় যাওয়ার পর এক যাত্রী ও ছিনতাইকারীদের মধ্যে বাগ্‌বিতণ্ডতা দেখতে পাই। এসময় ওই যাত্রী সাহায্যের জন্য আহ্বান জানান। পরে আমরা এগিয়ে গিয়ে ছিনতাইকারীদের ধরে ফেলি। পরে আব্দুল জব্বার মোড়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত পুলিশের হাতে সোপর্দ করি।’.

পুলিশের এসআই মোখলেছুর রহমান বলেন, ‘প্রথমে ছিনতাইকারীরা তাদের অপরাধ অস্বীকার করলেও পরে নিজেদের দোষ স্বীকার করে নেয়। এরপর তাদের বাকৃবি পুলিশ ক্যাম্পে রাখা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে তাদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

ট্যাগ: বাকৃবি
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, আটক ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে জনবল নিয়োগ, আবেদন ১৮ নভেম্বর পর্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950