কৃষি গুচ্ছের বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল প্রকাশ

১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫২ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ PM
কৃষি গুচ্ছভুক্ত ৮ বিশ্ববিদ্যালয়

কৃষি গুচ্ছভুক্ত ৮ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় ২য় অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের জন্য অপেক্ষমান তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী প্রাপ্ত ডিগ্রি/বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল প্রকাশ করা হয়েছে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে কৃষি গুচ্ছ/সমন্বিত ভর্তি ২০২২-২৩ কেন্দ্রীয় কমিটির সদস্য-সচিব ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়রেজিস্টার মো. বদরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণীর কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় ২য় অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের জন্য অপেক্ষমান তালিকার স্থানপ্রাপ্ত প্রার্থীদের মেধাক্রম এবং পছন্দক্রম অনুসারে প্রাপ্ত ডিগ্রি/বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল প্রকাশ করা হলো।

অপেক্ষমান তালিকার মধ্যে যারা ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন তাদেরকে ভর্তির প্রার্থীতা নিশ্চিত করার জন্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (acas.edu.bd) গিয়ে অনলাইনে ফরমের নির্ধারিত স্থানে প্রদত্ত নির্দেশনা মোতাবেক মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের যে কোন একটির মাধ্যমে আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) থেকে রোববারের (২৪সেপ্টেম্বর) মধ্যে ভর্তি ফি’র প্রথম অংশ ১০ হাজার টাকা জমা দিয়ে ভর্তি হওয়ার আগ্রহ নিশ্চিত করা ও ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে।

আরো পড়ুন: ঢাবির প্রযুক্তি ইউনিটে বিষয় মনোনয়নের নতুন তালিকা প্রকাশ

নির্ধারিত সময়ের মধ্যে উল্লিখিত পরিমান অর্থ জমা না দিলে উক্ত আসন শূন্য গণনা করে তৃতীয় বার অপেক্ষমান তালিকার প্রার্থীদের সুযোগ দেয়া
হবে। শূন্য আসনের জন্য (যদি থাকে) অটোমাইগ্রেশন স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। অটোমাইগ্রেশন বন্ধ করতে চাইলে ওয়েবসাইট (acas.edu.bd)
গিয়ে সাইন ইন করে প্রার্থী তা করতে পারবেন।

তৃতীয় অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের (যদি থাকে) জন্য তৃতীয় বার অপেক্ষমান তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী প্রাপ্ত ডিগ্রি/বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল আগামী ৩০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

বাংলাদেশি ওমরাহ যাত্রীদের নিয়ে সৌদি সরকারের নতুন সিদ্ধান্ত 
  • ০৪ আগস্ট ২০২৬
জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার হয়ে গেছে : এ্যানি
  • ০৪ আগস্ট ২০২৬
জবি-ন্যাশনাল মেডিকেলে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ৭০
  • ০৪ আগস্ট ২০২৬
আজকের এইচএসসিতে অনুপস্থিত ৯ হাজার, বহিষ্কার কত
  • ০৪ আগস্ট ২০২৬
জরুরি বৈঠকে বসছে জবি প্রশাসন
  • ০৪ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে খুবির গণভোজে অংশ নেবেন পাঁচ হাজার …
  • ০৪ আগস্ট ২০২৬