কৃষি গুচ্ছের আট বিশ্ববিদ্যালয়ের প্রথম ধাপের ভর্তি শেষ হচ্ছে আজ

০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৯ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
কৃষি বিজ্ঞানে ডিগ্রি প্রদানকারী আটটি বিশ্ববিদ্যালয়

কৃষি বিজ্ঞানে ডিগ্রি প্রদানকারী আটটি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

কৃষি বিজ্ঞানে ডিগ্রি প্রদানকারী আটটি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তির প্রাথমিক ধাপ আজ রোববার (৩ সেপ্টেম্বর) শেষ হচ্ছে। গত ২৭ আগস্ট এ প্রক্রিয়া শুরু হয়। এর আগে ২৫ আগস্ট কৃষি গুচ্ছের ওয়েবসাইটে প্রথম বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রকাশ করা হয়েছিল।

জানা গেছে, ৩ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে। মনোনীত শিক্ষার্থীরা পরে সশরীরে নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্ন করবে। যদি কেউ ভর্তি নিশ্চায়ন না করে তবে পরবর্তীতে অটোমাইগ্রেশনের ভিত্তিতে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি নেয়া হবে বলেও জানান তিনি।

কেন্দ্রীয় ভর্তি কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তি প্রার্থীতা নিশ্চিত করার জন্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (acas.edu.bd) গিয়ে অনলাইন ফরমের নির্ধারিত স্থানের প্রদত্ত নির্দেশনা মোতাবেক মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এর যে কোন একটির মাধ্যমে ভর্তি ফি এর প্রথম অংশ ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে উক্ত অর্থ জমা না দিলে উক্ত আসন শূন্য গণনা করে অপেক্ষমান তালিকার প্রার্থীদের সুযোগ দেওয়া হবে। শূন্য আসনের জন্য (যদি থাকে) প্রথম অটো মাইগ্রেশন স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। প্রার্থী চাইলে অটোমাইগ্রেশন বন্ধ করতে পারবে। তবে একবার অটো মাইগ্রেশন বন্ধ করলে তা পুনরায় চালু করা যাবে না।

প্রথম অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের জন্য (যদি থাকে) অপেক্ষমান তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী প্রাপ্ত ডিগ্রি/বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল আগামী ৮ সেপ্টেম্বরে প্রকাশ করা হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভ…
  • ০৪ আগস্ট ২০২৬
বিশেষ অনুদান পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী, বর…
  • ০৪ আগস্ট ২০২৬
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির …
  • ০৪ আগস্ট ২০২৬
ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত আলিয়ার অধ্যক্ষ
  • ০৪ আগস্ট ২০২৬
ছোট্ট বেলার পুতুল খেলা নিয়ে ব্যতিক্রমী আয়োজন ‘পুতুল প্রহর’
  • ০৪ আগস্ট ২০২৬