কৃষি গুচ্ছের প্রথম বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রকাশ

২৫ আগস্ট ২০২৩, ০৯:২৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
৮ বিশ্ববিদ্যালয়ের লোগো

৮ বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

কৃষি বিজ্ঞানে ডিগ্রি প্রদানকারী ৮টি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রথম বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রকাশিত হয়েছে। আগামী ২৭ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে।

আজ শুক্রবার (২৫ আগস্ট) বিকালে কৃষি গুচ্ছের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান।

অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান জানান, কৃষি গুচ্ছের প্রথম বিষয়ভিত্তিক মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মেধা তালিকায় স্থান প্রাপ্তদের মধ্যে সাধারণ মেধায় ৮৬ জন ও কোটায় ১৩ জন শিক্ষার্থী বিষয়ের পছন্দক্রম ফর্ম পূরণ করেনি। আগামী ২৭ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করাতে হবে।
 
তিনি আরও জানান, মনোনীত শিক্ষার্থীরা আগামী ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সশরীরে নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পূর্ণ করবে । যদি কেউ ভর্তি নিশ্চায়ন না করে তবে পরবর্তীতে অটোমাইগ্রেশনের ভিত্তিতে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি নেয়া হবে।

কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি প্রার্থীতা নিশ্চিত করার জন্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (acas.edu.bd) গিয়ে অনলাইন ফরমের নির্ধারিত স্থানের প্রদত্ত নির্দেশনা মোতাবেক মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এর যে কোন একটির মাধ্যমে ভর্তি ফি এর প্রথম অংশ দশ হাজার (অফেরতযোগ্য) জমা দিয়ে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে উক্ত অর্থ জমা না দিলে উক্ত আসন শূন্য গণনা করে অপেক্ষমান তালিকার প্রার্থীদের সুযোগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শূন্য আসনের জন্য (যদি থাকে) প্রথম অটো মাইগ্রেশন স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। প্রার্থী চাইলে অটোমাইগ্রেশন বন্ধ করতে পারবে। তবে একবার অটো মাইগ্রেশন বন্ধ করলে তা পুনরায় চালু করা যাবে না। প্রথম অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের জন্য (যদি থাকে) অপেক্ষমান তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী প্রাপ্ত ডিগ্রি/বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল আগামী ৮ সেপ্টেম্বরে প্রকাশ করা হবে।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজু…
  • ১৪ নভেম্বর ২০২৬
চবি ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলে নতুন নির্দেশনা, চালাতে পার…
  • ১৪ নভেম্বর ২০২৬
যে কারণে বাতিল হতে পারে সরকারি আবাসন বরাদ্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
জাপানের সামনে অসহায় ব্রাজিল, এগিয়ে থেকে বিরতিতে জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
এমপিও শিক্ষকদের পে-ফিক্সেশন নিয়ে যা বলছে মাউশি
  • ১৪ নভেম্বর ২০২৬
৯৫ সাইটের দায়িত্ব একজনের কাঁধে, প্রকৌশলী সংকটে রাজশাহী বিশ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950