সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে রাফি-সাজিদ

১৭ আগস্ট ২০২৩, ০১:৩৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১০ AM
মো. আকিমুন হাসান রাফি-মো. সাজিদ আল সাদেক

মো. আকিমুন হাসান রাফি-মো. সাজিদ আল সাদেক © টিডিসি ফটো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (সিকৃবিসাস) নয় সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে দৈনিক কালবেলা’র প্রতিনিধি মো. আকিমুন হাসান রাফি ও সাধারণ সম্পাদক পদে দৈনিক জালালাবাদ’র প্রতিনিধি মো. সাজিদ আল সাদেক নির্বাচিত হয়েছেন। আগামী ২০২৩-২৪ সেশনের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে টিএসসির সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের কার্যালয়ে পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুজ্জামান ও প্রক্টর অধ্যাপক ড. মো. মনিরুল ইসলামের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের একাধিক প্রার্থী না থাকায় ৯ টি পদের সবকটিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

 ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে অর্থ-সম্পাদক মো. রাজিবুল ইসলাম (সিলেট ভিউ ২৪), দপ্তর-সম্পাদক পদে অসীম কুমার বৈষ্ণব (সিলেট ভয়েস) নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. ফরিদুল ইসলাম (দ্যা কান্ট্রি টুডে), হাবিবা সুলতানা (সিলেট ডায়েরী), জসীম উদ্দীন (নয়াশতাব্দী), মো. মাসুদুর রহমান খোন্দকার (দ্যা ডেইলি ক্যাম্পাস) এবং মাহমুদুর রহমান (নতুন সিলেট) নির্বাচিত হয়েছেন।

সিকৃবিসাসের নবনির্বাচিত সভাপতি মো. আকিমুন হাসান রাফি বলেন, ‘প্রতিষ্ঠাকালীন সময় থেকেই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সকল সদস্য বিশ্ববিদ্যালয়ের সকল অর্জন, কৃতিত্ব ও স্বীকৃতি ও অনিয়মের  বস্তুনিষ্ট ও সত্য সংবাদ প্রচারের ব্যাপারে সবসময়ই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের দর্পন হিসেবে কাজ করে আসছে। সামনের দিনগুলোতেও  নতুন এই কমিটির সকলেই সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রচারে নির্ভীক ও সাহসী ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করছি।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সাজিদ আল সাদেক বলেন,  ‘প্রথমেই অসংখ্য কৃতজ্ঞতা যারা আমাকে এ পর্যন্ত আসতে সহযোগিতা করেছেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়াটা আমার জন্য মহৎ সম্মানের।’

তিনি আরও বলেন, একজন সাংবাদিক হিসেবে আমি মনে করি প্রফেশনালিজম ও সৃজনশীলতা বিশিষ্ট প্রতিষ্ঠানের সাথে আমার আনন্দময় যাত্রা শুরু হচ্ছে। আমরা সংবাদ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রগতি, গবেষণা এবং সাহসিক গঠনের কথা প্রতিষ্ঠান, ছাত্র ও বিশ্বব্যাপি ছড়িয়ে দিতে সচেষ্ট হব। আমি আনন্দিত এবং উদ্বুদ্ধ যে আমার প্রতিষ্ঠান ও সম্পাদক দল কাজ করবে বিশ্ববিদ্যালয়ের  শিক্ষামূলক ও প্রভাতপূর্ণ পরিবেশ সৃষ্টিতে।

জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার হয়ে গেছে : এ্যানি
  • ০৪ আগস্ট ২০২৬
জবি-ন্যাশনাল মেডিকেলে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ৭০
  • ০৪ আগস্ট ২০২৬
আজকের এইচএসসিতে অনুপস্থিত ৯ হাজার, বহিষ্কার কত
  • ০৪ আগস্ট ২০২৬
জরুরি বৈঠকে বসছে জবি প্রশাসন
  • ০৪ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে খুবির গণভোজে অংশ নেবেন পাঁচ হাজার …
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা কলেজে ছাত্রদল-শিবিরের মারামারি, কয়েকজন আহত
  • ০৪ আগস্ট ২০২৬