কৃষি গুচ্ছের ফল নিরীক্ষণের আবেদন আজ থেকে, ফি ১ হাজার

১২ আগস্ট ২০২৩, ০৮:০৯ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী আটটি পাবলিক বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে প্রথমবর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল নিরীক্ষণ প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। এ জন্য ফি দিতে হবে ১ হাজার টাকা। এর আগে শুক্রবার (১১ আগস্ট) থেকে বিষয় পছন্দক্রম পূরণ শুরু হয়েছে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২২-২৩ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক মো. জামাল উদ্দিন ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইট acas.edu.bd-এ পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২২-২৩ এর ফলাফল নিরীক্ষণে আগ্রহী প্রার্থীগণ টাকা ১ হাজার টাকা (ট্রানজেকশন চার্জ ব্যতীত) ফি প্রদান করে নির্দিষ্ট পেজে আগামী ১২ হতে ১৪ আগস্টের মধ্যে আবেদন করতে পারবেন।

এর আগে ভর্তি ফলাফল প্রকাশ করা হয়েছে বুধবার (৯ আগস্ট)। শুক্রবার (১১ আগস্ট) মেধাতালিকা ও অপেক্ষমান তালিকার প্রার্থীদের বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি/বিষয়সমূহের পছন্দক্রম/অপশন প্রদান করতে হবে। গত ৫ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

এমপিও শিক্ষকদের পে-ফিক্সেশন নিয়ে যা বলছে মাউশি
  • ১৪ নভেম্বর ২০২৬
৯৫ সাইটের দায়িত্ব একজনের কাঁধে, প্রকৌশলী সংকটে রাজশাহী বিশ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে…
  • ১৪ নভেম্বর ২০২৬
রোনালদোর জন্য বিশেষ সম্মান, ৭ নম্বর জার্সি পরবেন পর্তুগালের…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950