কুবিতে সাংবাদিক বহিষ্কারের ঘটনায় বাকৃবিসাসের নিন্দা ও প্রতিবাদ

০৪ আগস্ট ২০২৩, ০৫:০০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২২ AM
কুবিসাস ও বাকৃবিসাসের লোগো

কুবিসাস ও বাকৃবিসাসের লোগো

সংবাদ প্রকাশের জেরে দৈনিক যায়যায়দিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) অর্থ সম্পাদক মোহাম্মদ ইকবাল মনোয়ারকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস)। 

বৃহস্পতিবার (৩ আগস্ট) এক যৌথ বিবৃতিতে বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান এ প্রতিবাদ জানান। 

বিবৃতিতে তারা বলেন, কোনো ধরনের আইনের তোয়াক্কা না করে সম্পূর্ণ বিধিবহির্ভূতভাবে বহিষ্কারাদেশ দিয়েছে প্রশাসন। সাংবাদিকতার টুটি চেপে ধরতেই প্রশাসন এ ধরনের ন্যাক্কারজনক সিদ্ধান্ত দিয়েছে। এ ঘটনার মাধ্যমে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভয়ের সংস্কৃতি সৃষ্টির চেষ্টা করা করেছে।

অবিলম্বে সাংবাদিক ইকবালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁর স্বাভাবিক শিক্ষাজীবন ফিরিয়ে দেওয়ার পাশাপাশি ক্যাম্পাসে নিরাপদ সাংবাদিকতা চর্চার পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান বাকৃবিসাস নেতৃবৃন্দ।

জানা যায়, গত ৩১ জুলাই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন দুর্নীতির বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, ‘দেশে দুর্নীতি হচ্ছে বলেই উন্নতি হচ্ছে।’ উপাচার্যের এমন বক্তব্য সংবাদে তুলে ধরায় বুধবার ইকবালকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উপাচার্য আরও বলেন, ‘অনেকেই বলে দেশে দুর্নীতির কারণে উন্নয়ন হচ্ছে না। কিন্তু আমি বলব উল্টো কথা। দেশে দুর্নীতি হচ্ছে বলেই উন্নতি হচ্ছে।’ উপাচার্যের এমন বক্তব্য দৈনিক যায়যায়দিন পত্রিকায় সংবাদ প্রকাশ করেন ইকবাল। সংবাদ প্রকাশের প্রেক্ষিতে ২ আগস্ট কোনো ধরণের নিয়ম বা আইনের তোয়াক্কা না করে তাকে সাময়িকভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাজশাহীতে জামালপুর জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি
  • ০৪ আগস্ট ২০২৬
বিএম কলেজে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
জনগণের কাছে অধরাই থেকে যাচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
হুমকি, ঘুস গ্রহণ ও অপপ্রচারের অভিযোগ পবিপ্রবির শিক্ষক বরখাস…
  • ০৪ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলা, নেপথ্যে টেন্ডার?
  • ০৪ আগস্ট ২০২৬
সবচেয়ে বেশি পঠিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কী আছে শীর্ষ ১০?
  • ০৪ আগস্ট ২০২৬