শেকৃবির ১২৯ জন শিক্ষার্থী পেলেন সার্জিক্যাল কিটবক্স

২৭ জুলাই ২০২৩, ০৪:৪৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শিক্ষার্থীর নিকট তুলে দেয়া হচ্ছে সার্জিক্যাল কিটবক্স

শিক্ষার্থীর নিকট তুলে দেয়া হচ্ছে সার্জিক্যাল কিটবক্স © টিডিসি ফটো

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের লেভেল-৫ সেমিস্টার -১ এর ১২৯ জন শিক্ষার্থীর মধ্যে সার্জিক্যাল  কিটবক্স বিতরণ করা হয়েছে। 

২৭ জুলাই (বৃহস্পতিবার)  বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল ভবনের এএসভিএম অনুষদের সেমিনার রুমে সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগের বিভাগের চেয়ারম্যান  ড.মো:রাসেদুল ইসলামের সভাপতিত্বে এই সার্জিক্যাল কিটবক্স বিতরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। 

আরো পড়ুন: ৪৩তম বিসিএসের খাতা মূল্যায়নের কাজ শেষ পর্যায়ে

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.অলোক কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড.নজরুল ইসলাম,এএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড.কে.বি.এম.সাইফুল ইসলাম।  এছাড়াও উপস্থিত ছিলেন এএসভিএম অনুষদের সাবেক ডিনবৃন্দ,শিক্ষকবৃন্দ এবং  এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যানিম্যাল হেলথ বিভাগের ন্যাশনাল সেলস ম্যানেজার ড.মোহাম্মদ মিজানুর রহমান। 

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড.অলোক কুমার পাল বলেন, বর্তমানে দেশে গ্রামে গ্রামে ছোট বড় অনেক খামার গড়ে উঠছে। ফলে দক্ষ ভেটেরিনারি চিকিৎসকের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন এই সার্জিক্যাল বক্স তোমাদের হাতেনাতে কাজ শিখে অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসক  হতে সাহায্য করবে।আমাদের গ্রাজুয়েটরা দক্ষ হবে, তাদের মেধার পরিচয় দিয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখবে এবং খামারির ভাগ্য পরিবর্তনে অবদান রাখবে।

ট্যাগ: শেকৃবি
‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গ…
  • ০৪ আগস্ট ২০২৬
বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাবির গণিত বিভাগে ‘রক্তাক্ত জুলাই: প্রত্যাশা ও প্রাপ্তি’ শী…
  • ০৪ আগস্ট ২০২৬
গোসলখানায় ছাত্রের লাশ, দুই শিক্ষক কারাগারে
  • ০৪ আগস্ট ২০২৬
এমপিপত্নীকে কলেজের সভাপতি নিয়োগ স্থগিত করল জাতীয় বিশ্ববিদ্য…
  • ০৪ আগস্ট ২০২৬
দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতি জনগণকে সতর্ক …
  • ০৪ আগস্ট ২০২৬