বাকৃবি ছাত্র ইউনিয়নের সভাপতি রফিক, সম্পাদক তারেক

১৪ জুলাই ২০২৩, ০৮:৩৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৬ AM
ছবিতে বামে রফিকুল ইসলাম রফিক, ডানে তারেক আবদুল্লাহ বিন আনোয়ার

ছবিতে বামে রফিকুল ইসলাম রফিক, ডানে তারেক আবদুল্লাহ বিন আনোয়ার © ফাইল ফটো

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। এতে কৃষি অর্থনীতি ও গ্রামীন সমাজবিজ্ঞান অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী রফিকুল ইসলাম রফিক সভাপতি এবং কৃষি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী তারেক আবদুল্লাহ বিন আনোয়ার সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন মুক্তমঞ্চে ছাত্র ইউনিয়নের ৩১তম সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি ঘোষনা করেন সদ্য বিদায়ী সভাপতি আবিব আহমেদ লিমন।

নব গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সিদ্ধার্থ চক্রবর্তী, মো সাইফুর রহমান আশিক, সহ-সাধারণ সম্পাদক রাইসুল আসাদ প্রিন্স, প্রণব ঘোষ, সাংগঠনিক সম্পাদক সৈকত বিশ্বাস, কোষাধ্যক্ষ আবতাহী আন নাফী, দপ্তর সম্পাদক বি. এম. আজিজুল হাকিম, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. রাকিবুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো আকতারুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক শান্ত বর্মন।

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আবীর আহমেদ লিমন, মো মনিরুজ্জামান, মো রাসেল আল মামুন, ইসতিয়াক আহমেদ নিলয়, মেহেদী হাসান মিয়াদ, তানজিমুল ইসলাম পরশ, ফারহানা জান্নাত ইমু, নাসরিন সুলতানা, নবনীতা অধিকারী।

ঢাবির গণিত বিভাগে ‘রক্তাক্ত জুলাই: প্রত্যাশা ও প্রাপ্তি’ শী…
  • ০৪ আগস্ট ২০২৬
গোসলখানায় ছাত্রের লাশ, দুই শিক্ষক কারাগারে
  • ০৪ আগস্ট ২০২৬
এমপিপত্নীকে কলেজের সভাপতি নিয়োগ স্থগিত করল জাতীয় বিশ্ববিদ্য…
  • ০৪ আগস্ট ২০২৬
দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতি জনগণকে সতর্ক …
  • ০৪ আগস্ট ২০২৬
ওরা গুলি করছে, আপনারা কী করছেন—পুলিশ কর্মকর্তাকে যুবদল নেতা…
  • ০৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজ…
  • ০৪ আগস্ট ২০২৬