বাকৃবির পশুপালন অনুষদের ক্লাস-পরীক্ষা বন্ধ

১৪ জুন ২০২৩, ০৯:০৯ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:১২ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ক্লাস-পরীক্ষা বর্জন করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে প্রকাশিত গেজেটে নন ক্যাডার বা ক্যাডার বহির্ভূত পদে এনিমেল হাজবেন্ড্রির বিপরীতে কোনো ডিগ্রি না রাখায় এ কর্মসূচি ডেকেছেন শিক্ষার্থীরা। মন্ত্রণালয় প্রকাশিত প্রজ্ঞাপনটি সংশোধন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

সোমবার (১৩ জুন) পশু পালন অনুষদের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিলে এ ঘোষণা দেন পশুপালন অনুষদ ছাত্র সমিতির ভিপি রেজওয়ান উল আমিন।

তিনি বলেন, ডক্টর অব ভেটেরিনারি সাইন্স (ডিভিএম) ডিগ্রিধারীরা যেমন ভেটেরিনারি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন পান ঠিক তেমনি বি.এস.সি ভেট সায়েন্স অ্যান্ড এ.এইচ (কম্বাইন্ড) ডিগ্রিধারীরাও ভেটেরিনারি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন পান। সেক্ষেত্রে স্পষ্টত দুইটা ডিগ্রি আলাদা কিছু নয়। এনিমেল হাজবেন্ড্রি (পশু পালন) ডিগ্রির সমতুল্য কোনো ডিগ্রি বাংলাদেশে নেই। অবিলম্বে এনিমেল হাজবেন্ড্রির বিপরীতে রাখা তথাকথিত কম্বাইন্ড ডিগ্রি তুলে দিতে হবে। অন্যথায় কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।

আরও পড়ুন: নিয়োগবিধি সংশোধন ও সারাদেশে অভিন্ন ভেটেরিনারি ডিগ্রি চালুর দাবি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে প্রাণির উৎপাদন বিষয়ক কয়েকটি নন-ক্যাডার পদে পশুপালন গ্রাজুয়েটদের পাশাপাশি ভেটেরিনারি সাইন্স ও এনিমেল হাজবেন্ড্রি তথা কম্বাইন্ড ডিগ্রিধারীদের একই পদে নিয়োগ সংশোধনের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে টানা ৫ দিন ধরে আন্দোলন করেছেন পশু পালন অনুষদের শিক্ষার্থীরা।

অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো
  • ১৮ মার্চ ২০২৬
নাটকীয়ভাবে ফাইনালের দুই মাস পর মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা
  • ১৮ মার্চ ২০২৬
জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ, বাংলাদেশে…
  • ১৮ মার্চ ২০২৬
বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence