রাবির চারুকলা, সংগীত, নাট্যকলার ব্যবহারিক ও ইংরেজির লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন 

০৮ জুন ২০২৩, ১০:৩৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৪ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা এবং ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এছাড়াও আবেদনের সময়সীমা ১৫ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) ‘এ’  ইউনিটের (কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট)-এর চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অনুষদ ও বিভাগগুলোর পরিবর্তিত সময়সূচির মধ্যে ইংরেজির লিখিত পরীক্ষা ১০ জুলাই সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত। চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষা ১০ জুলাই সকাল ১১টা থেকে ১২টা এবং সঙ্গীত বিভাগ ও নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা ৯, ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটভুক্ত চারুকলা অনুষদ, সঙ্গীত বিভাগ ও নাট্যকলা বিভাগের ভর্তি পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা এবং ইংরেজি বিভাগের ভর্তি পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার পূর্ব নির্ধারিত তারিখ এবং অন্য একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ একই হওয়ায় সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের সুবিধার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটভুক্ত চারুকলা অনুষদ, সঙ্গীত বিভাগ ও নাট্যকলা বিভাগের ব্যাবহারিক পরীক্ষা এবং ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষার পূর্ব নির্ধারিত সময়সূচি পরিবর্তন করা হল।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পবিপ্রবির ছাত্রীকে হেনস্তা ও বন্ধুকে মারধর, অভিযুক্তদের বির…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মানসিক সুস্থতায় প্রতিদিন ২০ পৃষ্ঠা বই পড়ার আহ্বান চিত্ত মিড…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস: বিজ্ঞানকে পাশে নিয়েই নিরাপদ সম…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ পদে নারী কর্মী নিয়োগ দেবে সজীব গ্রুপ, কর্মস্থল …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যুক্ত হচ্ছে আরও দুই বিষয়
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬