বাকৃবিতে গাছের পরিবর্তে চকলেট দিল গ্রীন ভয়েস!

০১ জুন ২০২৩, ১০:৩০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৫ AM
গ্রীন ভয়েসের কার্যক্রম

গ্রীন ভয়েসের কার্যক্রম © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের গাছের পরিবর্তে চকলেট দেওয়ার অভিযোগ উঠেছে পরিবেশ বাদী সংগঠন গ্রীন ভয়েসের বিরুদ্ধে। শিক্ষার্থীদের অভিযোগ, বোতল দিয়ে রেজিস্ট্রেশন করার পরও গাছ পাননি তারা।

জানা গেছে, গ্রীন ভয়েস নামক সংগঠনটি ‘বোতল দিন, গাছ নিন’ নামক কর্মসূচি পালন করে আসছে দীর্ঘদিন ধরে। এই স্লোগান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্যাম্পেইনও করেছে সংগঠনটি। তবে তাদের স্লোগান এবং কাজের মধ্যে কোনো মিল না থাকার অভিযোগ উঠেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, গ্রীন ভয়েস তাদের ব্যানার কিংবা ফেসবুক পেজে বোতল দিয়ে গাছ নেওয়ার কথা উল্লেখ করেছে। তবে তাদের ব্যানারের কোথাও  টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার কথা উল্লেখ ছিল না। রেজিস্ট্রেশন করার পর লটারি করে তারা গাছ না দিয়ে টব ও চকলেট দেয়। এটা শিক্ষার্থীদের সাথে প্রতারণা করা হয়েছে। অধিকাংশ শিক্ষার্থী না বুঝে বাকৃবি গ্রিন ভয়েসের প্রতারণার ফাঁদে পা দিয়েছে।  শিক্ষার্থীরা গাছ নিতে এসে চকলেট নিয়ে ফিরে গেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক  বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, আমি বোতলের বিনিময়ের গাছ নিতে গিয়েছিলাম। কিন্তু গ্রীন ভয়েসের সদস্যরা আমাকে রেজিস্ট্রেশন করার কথা বলে। আমি রেজিস্ট্রেশন করলে তারা অর্থ দাবি করে। বাকৃবি গ্রিন ভয়েসের সদস্যরা পরিবেশ অলিম্পিয়াডে অংশগ্রহণ করার জন্য এ দাবি জানায়। আমি পরিবেশ অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে চাই না। কিন্তু পরিবেশে অলিম্পিয়াডে অংশগ্রহণ না করলে তারা বোতলের বিনিময়ে গাছ দেবে না। এটি তারা কোথাও উল্লেখ করেনি।

জানতে চাইলে বাকৃবি গ্রীন ভয়েসের সাধারণ সম্পাদক মো. বকুল আলী বলেন, আগের বছরে গাছ নিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হয়নি। বোতল দিয়েই তারা গাছ নিয়ে নিতে পেরেছেন।  কিন্তু এবারই প্রথম বোতল দেওয়ার সাথে সাথে রেজিস্ট্রেশন করতে হয়েছে। এছাড়া নির্ধারিত ফি দিয়ে লটারির ব্যবস্থা করা হয়েছে। লটারিতে কেউ গাছ কিংবা টব পেলে তাকে দেওয়া হবে। যদি কারো লটারিতে কিছু না আসে তাহলে তাকে চকলেট দেওয়ার ব্যবস্থা করেছি।

গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক মো: আলমগীর কবির বলেন, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা বিষয়টি না জানিয়ে ভুল হয়েছে। পরবর্তীতে এ ধরনের ভুল আর হবে না।

বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence