কৃষিগুচ্ছের আসন তিন হাজার ৫৪৮, ভর্তি পরীক্ষা ৫ আগস্ট

৩১ মে ২০২৩, ১১:৩৯ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৭ AM
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

কৃষিগুচ্ছভুক্ত আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান)বা স্নাতক শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছুদের অনলাইনে আবেদন করতে হবে। এবার মোট আসন তিন হাজার ৫৪৮টি। কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক মো. জামাল উদ্দিন ভূঞা স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

২০১৮, ২০১৯ ও ২০২০ সালে এসএসসি/সমমান এবং ২০২১ ও ২০২২ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ হয়েছে, কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে। ২০২১ সালে এসএসসি/সমমান মানোন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবে।

আবেদন গ্রহণের সময়সীমা ৮ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত। আবেদন ফি এক হাজার ২০০ টাকা মাত্র (ট্রানজেকশন চার্জ ব্যতীত)। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা আগামী ৫ আগস্ট শনিবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আটটি কেন্দ্র ও প্রযোজ্য ক্ষেত্রে এক বা একাধিক উপকেন্দ্রের অধীনে একযোগে অনুষ্ঠিত হবে।

প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। মোট ১৫০ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সাথে এসএসসি/সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (চতুর্থ বিষয় বার্তীত) ভিত্তিতে ২৫ এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (চতুর্থ বিষয় বাতীত) ভিত্তিতে ২৫ নম্বর যোগ করে ফলাফল প্রস্তুত করে মেধা ও অপেক্ষমাণ তালিকা তৈরি করা হবে।

আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য (acas.edu.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটের ভর্তি নির্দেশিকা অনুযায়ী অনলাইনে আবেদন ফরম পূরণ
করতে হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং ভর্তি কমিটি যে কোন সিদ্ধান্ত পরিবর্তন ও পরিমার্জনের অধিকার রাখে।

কৃষিগুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী; চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence