গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ নিয়ে যা জানাল কর্তৃপক্ষ

০৪ এপ্রিল ২০২৬, ০৮:১১ PM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ PM
পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

জিএসটি গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষারর ফল পরীক্ষার ফল আগামী সোমবার (৬ এপ্রিল) প্রকাশিত হতে পারে। শনিবার (৪ এপ্রিল) দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি জানিয়েছেন ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক। 

তিনি জানান, সুষ্ঠুভাবে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সমাপ্ত হয়েছে। আজ শনিবার থেকে ফলাফল প্রস্তুতের কাজ শুরু হয়েছে। ‘সি’ ইউনিটের পরীক্ষার্থীর সংখ্যা কম থাকায় একদিনেই ফলাফল প্রস্তুত করা গেলেও, ‘বি’ ইউনিটে প্রায় এক লাখ পরীক্ষার্থী ছিলেন। 

তিনি আরও জানান, এত বৃহৎ সংখ্যক পরীক্ষার্থীর ওএমআর শিট স্ক্যান করতে অধিক সময়ের প্রয়োজন হবে। সে অনুপাতে শনিবার সারাদিন ওএমআর শিট স্ক্যানিং, রবিবারে ওএমআর তথা উত্তরপত্র মূল্যায়ন এবং সোমবার রাতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের উপাচার্যদের সভা শেষে ফলাফল ঘোষণা করা হবে। 

এর আগে, গত ৩ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টা সময়ে সারাদেশের মোট ২১টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এই ইউনিটে মোট আবেদনকারী ছিলেন ৯৩ হাজার ১০২ জন যার মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৭৬ হাজার ৭৬২ জন, যা মোট পরীক্ষার্থীর ৮২.৪৫ শতাংশ।  

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো: ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নওগাঁ বিশ্ববিদ্যালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ফাইনালে পাসের হার টানা ৫ বছর কম…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থীকে ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে গবেষণার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাথরুমে ছাত্রীকে নিয়ে যৌন হয়রানি, আটক প্রাথমিকের শিক্ষক
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণসহ ৯ …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দরিদ্র রোগীর মরদেহ সরকারি খরচে দাফন-সৎকারের ব্যবস্থা কেন নয়
  • ০১ সেপ্টেম্বর ২০২৬