বিজ্ঞান ইউনিটের সংশোধিত সিট প্ল্যান দেবে ঢাবি, কেন্দ্র পরিবর্তনের সুযোগ

২১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের স্থগিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ ডিসেম্বর। একইদিনে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষার্থী অংশগ্রহণ করবেন তাদের জন্য কেন্দ্র পরিবর্তনের সুযোগ দিচ্ছে ঢাবি। একইসঙ্গে পরীক্ষার সিট প্ল্যান নতুন করে প্রকাশ করা হবে। 

রবিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের স্থগিত ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের ইতোমধ্যে প্রকাশিত প্রবেশপত্রের রোল ও সিরিয়াল নম্বর বহাল থাকবে। সংশোধিত আসন বিন্যাস আগামী ২৫ ডিসেম্বর প্রকাশ করা হবে। 

এতে আরও বলা হয়, উল্লিখিত সময়ে যে সকল শিক্ষার্থীর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থাকায় পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রয়োজন রয়েছে, তারা অনলাইনে ২১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ২৩ ডিসেম্বর রাত ১২টার মধ্যে কেন্দ্র পরিবর্তনের আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অনলাইন আবেদনের সঙ্গে অবশ্যই এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের প্রবেশপত্র এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশ পত্রের কপি আপলোড করতে হবে।

ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে পিএসসির সঙ্গে আলোচনা চলছ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র‍্যাকের পৃষ্ঠপোষকতায় ইবিতে স্থাপিত হচ্ছে ‘ক্যারিয়ার হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও পুষ্টি নিশ্চিত অত্যন্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারিকরণের ৮ বছর পর ৫ শিক্ষককে এডহক নিয়োগ দিল মন্ত্রণালয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক কুমনে ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9