ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত দুপুরে

২০ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটে স্থগিত ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে সভায় বসছে কর্তৃপক্ষ। আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে এ সভা অনুষ্ঠিত হবে। তারিখ নির্ধারণ করে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম শনিবার সকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘দুপুরে আমাদের একটি সভা আছে। সেখানে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত হবে। সভা শেষে আমরা সিদ্ধান্ত জানাতে পারব।’

আজ শনিবার এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন করে কবে এ পরীক্ষা নেওয়া হবে, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তারিখ নির্ধারণ না হলেও দ্রুত এ পরীক্ষা নেওয়ার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আজ অভ্যন্তরীণ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে অনেকগুলো পক্ষ জড়িত। ঢাকার বাইরে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হয়। তাদের সবার সঙ্গে আলোচনাসহ বেশ কয়েকটি বিষয় এর সঙ্গে ‍যুক্ত। আলোচনার মাধ্যমে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম শনিবার সকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। সব পক্ষের সঙ্গে বিয়ষটি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত হবে।’ যত দ্রুত সম্ভব, পরীক্ষা নিয়ে নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষাসহ আজ ঢাবি ও অধিভুক্ত প্রতিষ্ঠানের সব পরীক্ষা স্থগিত

এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসাবে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে।

‘সাহসী জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদী এবং ২৪-এর গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল জুলাই যোদ্ধা ও শহীদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র‍্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত ভর্তি পরীক্ষার সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।’

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি মারা যান। এরপর রাতেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। শোক পালন ও বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী হাদির মৃত্যুতে ভর্তি পরীক্ষা গ্রহণ উপযুক্ত নয় বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সাইবার আইন নিয়ে দেশে প্রথম জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতা আয়োজ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগরীর সব স্কুল-কলেজের জন্য মাউশির নির্দেশনা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৬ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলির চূড়ান্ত আদেশ কবে, যা বলছে অধিদপ্তর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9