রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন খুঁটিনাটি

০৬ নভেম্বর ২০২৫, ০৪:০৫ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদন প্রক্রিয়া, পরীক্ষার পদ্ধতি ও সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। এবারও এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে এবং শিক্ষার্থীরা দ্বিতীয়বারের মতো অংশগ্রহণের সুযোগ পাবেন। চলুন জেনে নিই এবারের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত খুঁটিনাটি তথ্য। 

কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে
আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আগামী ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) ও ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সময়সীমা হবে ১ (এক) ঘণ্টা। ভর্তি পরীক্ষা দুই শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ও বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

আবেদনের যোগ্যতা
*২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান, ডিপ্লোমা–ইন–কমার্স, বিএফএ (প্রাক্‌), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), ‘এ’ লেভেল ও অন্যান্য সমমান পরীক্ষায় (এইচএসসি সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে) উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। বিএফএ (প্রাক্‌) ডিগ্রি পাওয়া শিক্ষার্থীদের আবেদনের সময় বিএফএ মার্কশিট আপলোড করতে হবে।

*কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে ডিপ্লোমা–ইন–ইঞ্জিনিয়ারিং পাস করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবেন, তবে তাঁদের প্রাপ্ত জিপিএ–৫.০০ স্কেলে নির্ধারিত হবে।

*মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ–৩.০০ সহ মোট জিপিএ–৭.০০ পেতে হবে।

*বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ–৩.০০ সহ মোট জিপিএ–৭.০০ পেতে হবে।

*বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ–৩.৫০ সহ মোট জিপিএ–৮.০০ পেতে হবে।

*জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেল পরীক্ষায় ন্যূনতম দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে ‘বি’ গ্রেড এবং তিনটি বিষয়ে কমপক্ষে ‘সি’ গ্রেড পেতে হবে। ‘ও’ লেভেল, ‘এ’ লেভেল ও ইংলিশ ভার্সন (ন্যাশনাল কারিকুলাম) পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনূদিত প্রশ্নপত্র সরবরাহ করা হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে ভর্তি পরীক্ষার আবেদন করার সময় অনলাইনে থাকা সংশ্লিষ্ট অপশনটি অবশ্যই পূরণ করতে হবে।

আবেদন ফি
ইউনিট ‘A’ (মানবিক) ১০ শতাংশ সার্ভিস চার্জ ১২০ টাকাসহ সর্বমোট ১ হাজার ৩২০ টাকা, ইউনিট ‘B’ (বাণিজ্য) ১০ শতাংশ সার্ভিস চার্জ ১০০ টাকাসহ সর্বমোট ১ হাজার ১০০ টাকা ও ইউনিট ‘C’ (বিজ্ঞান) ১০ শতাংশ সার্ভিস চার্জ ১২০ টাকাসহ সর্বমোট ১ হাজার ৩২০ টাকা।

ভর্তি পরীক্ষা গ্রহণের পদ্ধতি
এইচএসসি ২০২৪ ও ২০২৫ সালের শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত পাঠ্যসূচি অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক বা স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখা থেকে ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা A, B ও C তিনটি ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। আবেদনকারী যে ইউনিটেই আবেদন করুক না কেন, তিনি যে শাখা থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সে শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ভর্তি পরীক্ষার নম্বর বিভাজন
১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় হবে ১ (এক) ঘণ্টা। পরীক্ষায় প্রতিটি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। পরীক্ষায় নেগেটিভ মার্কিং প্রযোজ্য হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। একই প্রশ্নের একাধিক উত্তর ভুল উত্তর বলে বিবেচিত হবে। ‘এ’ ইউনিটের চারুকলা অনুষদের বিভাগগুলো নাট্যকলা ও সংগীত বিভাগ এবং ‘সি’ ইউনিটের শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের উত্তরপত্রে (ওএমআর) তাঁদের পছন্দের বিষয়টি পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। এ ছাড়া ইউনিট বা বিভাগ বা ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্ত প্রযোজ্য হবে। অনলাইনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কোটার প্রার্থীদের আবেদন করতে হবে।

ভর্তি পরীক্ষায় মানতে হবে যেসব নির্দেশনা 
ইউনিট বা বিভাগ বা ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্তগুলো, অনলাইনে আবেদনের পদ্ধতি, ভর্তি পরীক্ষার রুটিন ও প্রয়োজনীয় তথ্যাবলি যথাসময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট –এ প্রকাশিত হবে। পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, যেমন মুঠোফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমোরিযুক্ত ঘড়ি ইত্যাদি সঙ্গে রাখা যাবে না। দুই কানসহ মুখমণ্ডল আবৃত ও হিজাব পরিহিতা নারী পরীক্ষার্থীদের পরিচয় শনাক্তকরণের ক্ষেত্রে প্রয়োজনে নারী পরিদর্শক দ্বারা শনাক্তকরণ করা হবে।

ভর্তি বিজ্ঞপ্তি 

স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক …
  • ১৮ মার্চ ২০২৬
‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
পাঙাসের ভ্যাকসিন উদ্ভাবনে এগোচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস…
  • ১৮ মার্চ ২০২৬
লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
  • ১৮ মার্চ ২০২৬
ঈদ পরবর্তী চারদিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence