বিসিএসের আদলে আবেদন করতে হবে মেডিকেল-ডেন্টাল ভর্তিচ্ছুদের

২৬ অক্টোবর ২০২৫, ০৮:২৩ PM , আপডেট: ২৬ অক্টোবর ২০২৫, ০৮:৩২ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিসিএসের আদলে আবেদন করতে হবে। এবার মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা একসঙ্গে হওয়ায় আবেদের ক্ষেত্রে এমন পরিবর্তন আনা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সভাপতিত্ব করেন। বিকেল ৪টায় শুরু হওয়া এ সভা রাত সাড়ে ৭টায় শেষ হয়।

সভায় উপস্থিত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, মেডিকেল-ডেন্টাল ভর্তি আবেদনের সময় তিনটি অপশন থাকবে। একটি হলো শুধু মেডিকেল। আরেকটি অপশন থাকবে মেডিকেল+ডেন্টাল; আর শেষ অপশন হিসেবে থাকবে শুধু ডেন্টাল। যে যেটাতে ভর্তি হতে চায়, সে সেভাবে আবেদন করবে। এটা অনেকটা বিসিএসে আবেদনের মতো। বিসিএসে কেউ চাইলে বোথ ক্যাডার দিতে পারেন। আবার শুধু শিক্ষা ক্যাডার অথবা টেকনিক্যাল ক্যাডার দেওয়ার অপশনও রয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, কোনো শিক্ষার্থী যদি আবেদনের সময় শুধু মেডিকেল অপশন দেয়, তাহলে তার সামনে ৩৭টি সরকারি মেডিকেল কলেজ আসবে। কেউ যদি শুধু ডেন্টাল দেয়, তাহলে তার সামনে ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট মিলিয়ে ৯টি প্রতিষ্ঠানের নাম দেখাবে। আর কেউ যদি মেডিকেল+ডেন্টাল অপশন ক্লিক করে তাহলে তার সামনে মোট ৪৬টি প্রতিষ্ঠান আসবে। এখানে তিনি তার পছন্দক্রম দেবেন।

তিনি বলেন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মানহীন এবং সক্ষমতা নেই এমন বেশ কয়েকটি মেডিকেল কলেজের আসন কমানো হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি মেডিকেলে ৪০৮টি এবং বেসরকারি মেডিকেল কলেজে ৪০৮টি আসন কমানো হয়েছে। অর্থাৎ সরকারি-বেসরকারি মিলিয়ে ৮১৬টি আসন কমেছে। এই সংখ্যা আরও কমতে কিংবা বাড়তে পারে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা আরও বলেন, মেডিকেল ও ডেন্টাল ভর্তি আবেদনে জিপিএ নম্বর কমানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি আবেদনে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে একজন শিক্ষার্থীকে জিপিএ-৮.৫ পেতে হবে। তবে এসএসসি এবং এইচএসসিতে পৃথকভাবে একজন শিক্ষার্থীকে জিপিএ-৪ করে পেতে হবে। এছাড়া জীববিজ্ঞানে জিপিএ-৩.৫ পেতে হবে।

জাগদল থেকে বিএনপি: বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা
  • ৩১ আগস্ট ২০২৬
ওয়ালটন প্লাজা নিয়োগ দেবে ১৫০ সেলস এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞ…
  • ৩১ আগস্ট ২০২৬
৪৭ কর্মদিবসের মধ্যে অনার্স ফাইনালের ফল প্রকাশ, ‘নতুন রেকর্ড…
  • ৩১ আগস্ট ২০২৬
একই প্রশ্নে হবে এসএসসি ও দাখিল পরীক্ষা, নতুন বিষয় কোড প্রকাশ
  • ৩১ আগস্ট ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের ১৭ বাসের …
  • ৩১ আগস্ট ২০২৬
বদলির ভোগান্তি কমাতে থাকছে হোয়াটসঅ্যাপ নম্বর, আসছে ভিডিও টি…
  • ৩১ আগস্ট ২০২৬