বুয়েটে ভর্তি আবেদন শুরু ১৬ নভেম্বর

২৫ অক্টোবর ২০২৫, ০৫:৪৪ PM
বুয়েট

বুয়েট © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তিতে আবেদনগ্রহণ শুরু হবে আগামী ১৬ অক্টোবর থেকে। তিন সপ্তাহের বেশি সময় ধরে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

শনিবার (২৫ অক্টোবর) বুয়েটের ভর্তি পরীক্ষা নিয়ে অ্যাকাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভায় এবার প্রাথমিক বাছাই পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

জানতে চাইলে বুয়েট ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল জলিল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন,  এবার প্রাথমিক বাছাই পরীক্ষা থাকছে না। কেবল লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। তবে আগের মতো মৌখিক পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের।

ভর্তি পরীক্ষা তারিখ জানিয়ে তিনি বলেন, আগামী ১০ জানুয়ারি আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদন শুরু হবে ১৬ নভেম্বর থেকে। তিন সপ্তাহের একটু বেশি সময় শিক্ষার্থীরা ভর্তি আবেদন করতে পারবেন। চলতি সপ্তাহে পত্রিকায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে।

আবেদন যোগ্যতা আগের মতো থাকছে জানিয়ে অধ্যাপক ড. আব্দুল জলিল আরও বলেন, ভর্তি আবেদন যোগ্যতায় কোনো পরিবর্তন আসছে না। আগের মতোই আবেদনের জন্য জিপিএ-৫ পেতে হবে। এছাড়া পদার্থ-রসায়ন এবং গণিতে পৃথকভাবে জিপিএ-৫ পেতে হবে।

হতাশা থেকে বিশ্বকাপ ফাইনাল, দে লা ফুয়েন্তের অবিশ্বাস্য যাত…
  • ১৫ জুলাই ২০২৬
ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কারা, কখন খেলা? 
  • ১৫ জুলাই ২০২৬
‘স্বপ্ন সত্যি হয়েছে’, ফ্রান্সকে হারানোর পর উচ্ছ্বসিত পোরো
  • ১৫ জুলাই ২০২৬
ফ্রান্সের বিদায়ঘণ্টা বাজিয়ে ফাইনালে স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
স্পেনের বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড ওইয়ারজাবালের
  • ১৫ জুলাই ২০২৬
পোরোর গোলে ফাইনালের আরও কাছে স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence