বুয়েট ভর্তি পরীক্ষায় থাকছে না প্রাথমিক বাছাই

২৫ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ PM , আপডেট: ২৫ অক্টোবর ২০২৫, ০৫:৪১ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তিতে এবার প্রাথমিক বাছাই পরীক্ষা থাকছে না। কেবল লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। তবে আগের মতো মৌখিক পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। যদিও এর আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বুয়েট ভর্তিতে এমসিকিউ টাইপের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

শনিবার (২৫ অক্টোবর) বুয়েটের ভর্তি পরীক্ষা নিয়ে অ্যাকাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভায় এবার বাছাই পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

জানতে চাইলে বুয়েট ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল জলিল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এবার বাছাই (এমসিকিউ) পরীক্ষা হবে না। এইচএসসিতে যারা ভালো ফলাফল করেছেন তারা সবাই যোগ্য। কেননা এবার প্রকৃত রেজাল্ট দেওয়া হয়েছে। সেজন্য এবার আর প্রাথমিক বাছাই পরীক্ষা হবে না। এবার সরাসরি চূড়ান্ত (লিখিত) পরীক্ষা হবে।

ভর্তি পরীক্ষা তারিখ জানিয়ে তিনি বলেন, আগামী ১০ জানুয়ারি আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদন শুরু হবে ১৬ নভেম্বর থেকে। তিন সপ্তাহের একটু বেশি সময় শিক্ষার্থীরা ভর্তি আবেদন করতে পারবেন। চলতি সপ্তাহে পত্রিকায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে।

আবেদন যোগ্যতা আগের মতো থাকছে জানিয়ে অধ্যাপক ড. আব্দুল জলিল আরও বলেন, ভর্তি আবেদন যোগ্যতায় কোনো পরিবর্তন আসছে না। আগের মতোই আবেদনের জন্য জিপিএ-৫ পেতে হবে। এছাড়া পদার্থ-রসায়ন এবং গণিতে পৃথকভাবে জিপিএ-৫ পেতে হবে।

উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নিলেন ববি শিক্ষার্থীরা
  • ১১ আগস্ট ২০২৬
সদ্য এসএসসি ও সমমান পাস শিক্ষার্থীদের বৃত্তি দেবে ডাচ-বাংলা…
  • ১১ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএ’র হাতে রাখার দাবিতে বেরোবি …
  • ১১ আগস্ট ২০২৬
নতুন নিয়মে এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু আজ
  • ১১ আগস্ট ২০২৬
উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের …
  • ১১ আগস্ট ২০২৬
৫ দাবিতে রাবিপ্রবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন
  • ১১ আগস্ট ২০২৬