ঢাবির ‘বিজ্ঞান’ ইউনিট: এমসিকিউ পাস করলে মূল্যায়ন হবে লিখিত, আবেদনে যত শর্ত

২১ অক্টোবর ২০২৫, ১১:০৩ AM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৫, ০৯:৪০ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবার অনলাইন আবেদন শুরু হবে ২৯ অক্টোবর দুপুর ১২টায় এবং শেষ হবে ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ এবারেও থাকছে না কোনো দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ।  

এবার ‘বিজ্ঞান’ ইউনিটের অধীন বিজ্ঞান, জীবিবিজ্ঞান, ফার্মেসী, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজীসহ মোট ১০টি অনুষদ ও ৩১টি বিভাগ থাকছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন, শুধু তারাই এই ইউনিটে আবেদন করতে পারবেন। চলুন জেনে নিই এই ইউনিটে আবেদন ও ভর্তির আদ্যোপান্ত। 

‘বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষার মানবণ্টন: ভর্তি পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের। 

যে যে বিষয়ে থেকে প্রশ্ন আসে: এমসিকিউ (৬০ নম্বর) অংশে পদার্থ ১৫, রসায়ন ১৫, জীববিজ্ঞান ১৫ ও গণিত ১৫। লিখিত বা বর্ণনামূলক (৪০) অংশ পদার্থ ১০, রসায়ন ১০, জীববিজ্ঞান ১০ এবং গণিত -১০।

বাংলা বা ইংরেজী (ঐচ্ছিক): ৪র্থ বিষয় (জীববিজ্ঞান/গণিত) এর পরিবর্তে বাংলা বা ইংরেজী অংশ উত্তর করা যাবে। মোট চারটি অংশের উত্তর করতে হবে। প্রতি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নাম্বার। 

মোট ১২০ নম্বরের রেজাল্ট তৈরি করা হবে। এসএসসি ও এইচএসসির জিপিএ-র ওপর থাকছে ২০ নম্বর। এমসিকিউতে পাস নম্বর ২৪। আর লিখিততে পাস করতে ১২ নম্বর পেতে হবে। মোট পাস নম্বর ৪০ (১০০ নম্বরের মধ্যে)। এমসিকিউ পরীক্ষায় ২৪ নম্বর পেয়ে পাস করলেই কেবল লিখিত পরীক্ষার (বর্ণনামূলক) প্রশ্নের উত্তরপত্র মূল্যায়নের জন্য বিবেচিত হবে।

আরও পড়ুন: ঢাবিতে ভর্তি: এক ইউনিটের আবেদন ফি বাড়ল, অন্যগুলোর কত

আবেদন ফি ও প্রক্রিয়া

‘বিজ্ঞান’ ইউনিটের আবেদন ফি ১০৫০ (এক হাজার পঞ্চাশ) টাকা। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ ডিসেম্বর। চারটি রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যে কোন শাখায় অথবা অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড, মোবাইল ফিনান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদনের ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd.

ট্যাগ: ঢাবি
প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950