বিইউপির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৪ অক্টোবর ২০২৫, ১০:২৮ PM , আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১১:০৬ PM
বিইউপি

বিইউপি © ফাইল ফটো

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। আগামী ১০ নভেম্বর থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। বিইউপির ভর্তি বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

প্রথমবারের মতো বিইউপিতে যুক্ত হতে যাচ্ছে মেডিকেল স্টাডিজ অনুষদ নামে নতুন একটি অনুষদ। ফলে এবার বিইউপিতে ৫টি অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিনই বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

পরদিন ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা এবং বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের বিবিএ ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

আর ১৬ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বিজনেস স্টাডিজ অনুষদের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ওই দিনই বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত মেডিকেল স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নদীতে নেই ইলিশ, কিন্তু জেলেদের আছে ঋণের কিস্তি, চোখে দুশ্চি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ২৮ ঘন্টা পর নদীতে ডুবে যাওয়া স্কুল ছাত্রের মৃতদেহ …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অসহায়-গরিবদের সরকারি সহায়তার তালিকায় বিএনপি নেতাকর্মীদের না…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’— এমপি গাজী নজরুলের স্ত্রীর …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাবি মেডিকেল সেন্টারের নামফলকে জাকসু জিএসের নাম, তুলে ফেলল …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্টের পর ছাত্রদল নেতা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬