এক সপ্তাহ এগিয়ে আনা হলো কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা

১৩ অক্টোবর ২০২৫, ০৫:২৫ PM , আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৫:২৭ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে এক সপ্তাহ এগিয়ে আনা হলো কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। চলতি মাসের শুরু দিকে ঢাবির অনুষদগুলোর ডিনদের নিয়ে ডিনস কমিটির বৈঠকে এবারের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল। সেই সিদ্ধান্ত মতে, আগামী ২০ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হওয়ার কথা ছিল।

এদিকে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। সে কারণে মেডিকেল ভর্তি পরীক্ষার বিষয়টি আমলে নিয়ে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ এক সপ্তাহ পেছানো হয়েছে। এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে বলে জানা গেছে। 

আজ সোমবার (১৩ অক্টোবর) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত মতে, এক সপ্তাহ এগিয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা। ফলে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই ইউনিটের ভর্তি পরীক্ষা।

তাছাড়া আগামী ২০ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর বাকি ইউনিটের ভর্তি পরীক্ষাগুলো ডিনস কমিটির বৈঠকে সম্ভাব্য তারিখ নির্ধারণ করা সময় অনুযায়ী হবে। সিদ্ধান্ত মতে, ২৮ নভেম্বর আইবিএ ইউনিট, ২৯ নভেম্বর চারুকলা, ৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, ভবনের ছাদ থেকে ফেলে ছাত্রলীগ নেতা…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপি নেতা ও তার স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৪ অক্টোবর ২০২৬
মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ বিমান
  • ০৪ অক্টোবর ২০২৬
ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্থিক সংকটে ফরম পূরণ অনিশ্চিত, অসহায় শিক্ষার্থীর পাশে ছাত্…
  • ০৪ অক্টোবর ২০২৬