ডেন্টাল ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানালেন স্বাস্থ্য শিক্ষার ডিজি

০৭ অক্টোবর ২০২৫, ০৭:২২ PM , আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৭:২৪ PM
অধ্যাপক ডা. নাজমুল হোসেন

অধ্যাপক ডা. নাজমুল হোসেন © ফাইল ফটো

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০২৬ সালের ৯ জানুয়ারির মধ্যে আয়োজন করা হতে পারে। মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে এ পরীক্ষা আয়োজন করা হবে

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের পরিকল্পনা হলো- ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা জানুয়ারি প্রথম সপ্তাহে ডেন্টাল ভর্তি পরীক্ষা আয়োজন করার। বিষয়টি নিয়ে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে তারিখ চূড়ান্ত করা হবে।’

এদিকে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১২ ডিসেম্বর সারা দেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনানুষ্ঠানিক এক সভায় ভর্তি পরীক্ষার এ তারিখ চূড়ান্ত করা হয়।

সভায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) সভাপতি প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মল্লিকা খাতুন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপ ডা. মহিউদ্দিন মাতুব্বর উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অধ্যাপক ডা. নাজমুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'আগামী ১২ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি চূড়ান্ত করা হয়েছে। আমরা ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নিচ্ছি। আবেদনগ্রহণ ও অন্যান্য বিষয় খুব দ্রুত চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে।'

এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬