ঢাবির প্রযুক্তি ইউনিটে চূড়ান্ত ভর্তি শেষ হচ্ছে আজ

০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ AM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির লক্ষ্যে চূড়ান্ত মাইগ্রেশনের বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি আজ ৮ সেপ্টেম্বর শেষ হচ্ছে। গত ৩ সেপ্টেম্বর এ প্রক্রিয়া শুরু হয়। প্রার্থীরা ওয়েবসাইটে লগইন করে তাদের বরাদ্দপ্রাপ্ত বিষয় ও প্রতিষ্ঠান দেখতে পারবেন।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রযুক্তি ইউনিটে ভর্তির লক্ষ্যে পঞ্চম ধাপে অর্থাৎ চূড়ান্ত মাইগ্রেশনের বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা লগইন করে তাদের বরাদ্দপ্রাপ্ত বিষয় ও প্রতিষ্ঠান দেখতে পারবে। মেধাক্রম ১ হতে ৩৭৭৯ পর্যন্ত যে সব প্রার্থী ইতোপূর্বে মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিয়েছে এবং ১ সেপ্টেম্বর জমা দেন, তাদের সবাইকে অর্থাৎ বরাদ্দপ্রাপ্ত সব প্রার্থীকে ৩ সেপ্টেম্বর হতে ৮ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। 

যে সব প্রার্থী নতুনভাবে পঞ্চম ধাপে অর্থাৎ চূড়ান্ত মাইগ্রেশনে বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ পেয়েছে অর্থাৎ মেধাক্রম ৩১২০ হতে ৩৭৭৯ প্রার্থীদের মধ্যে ভর্তিচ্ছুক প্রার্থীদেরকে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন ফি বাবদ অফেরতযোগ্য ৩ হাজার টাকা অনলাইনের মাধ্যমে পরিশোধ করবেন। এরপর ১ সেপ্টেম্বর সোমবার উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ট্রেনিং রুমে (কক্ষ নম্বর ১১২) মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে বলা হয়।

আরও পড়ুন: ডাকসুর এত কোয়ালিফাইড প্রার্থীর মধ্যে সেরা প্রার্থীর ব্যালট চেনাও চ্যালেঞ্জ: হামিম

বিস্তারিত জানতে প্রযুক্তি ইউনিটের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ অফিস কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে হবে। উল্লেখ্য, প্রার্থীদের আবেদন সংক্রান্ত এসআইএফ কোড প্রার্থীদের আবেদন সংশ্লিষ্ট ইমেইলে পরীক্ষায় অংশগ্রহণের আবেদনের সময় দেওয়া হয়েছে। আরো উল্লেখ্য যে, পরবর্তীতে আর কোনো প্রকার অটোমাইগ্রেশন হবে না। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ম্যাটস কর্মকর্তার যোগদান ঠেকাতে তৃতীয় দিনের মতো শিক্ষার্থীদ…
  • ১০ জুন ২০২৬
গোপালগঞ্জে নিরাপদ সুপেয় পানির দাবিতে মানববন্ধন
  • ১০ জুন ২০২৬
প্রো-ভিসি নিয়োগে বিজ্ঞপ্তি দিল গ্রামীণ ইউনিভার্সিটি
  • ১০ জুন ২০২৬
আফগানিস্তানে বিমান হামলা পাকিস্তানের, শিশুসহ নিহত ১৩
  • ১০ জুন ২০২৬
নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
  • ১০ জুন ২০২৬
জেন্টল পার্ক নিয়োগ দেবে ট্রেইনি ম্যানেজার নিয়োগ, আবেদন ৩০ জ…
  • ১০ জুন ২০২৬